চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে “নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামুলক প্রচারণা কর্মসুচি” সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি    |    ০৪:১৯ পিএম, ২০২৫-১১-১০

সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে “নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামুলক প্রচারণা কর্মসুচি” সম্পন্ন

আজকের প্রজন্ম আগামি দিনের দেশ গড়ার কারিগর। তাদের হাত ধরেই আগামির বাংলাদেশ। সেকারণেই তরুন প্রজন্ম যদি নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিয়ে সোচ্চার ও সচেতন না হয় তাহলে সুস্থ সবল ও কর্মক্ষম জাতি পাওয়া যাবে না। কারণ একজন মানুষকে গুলি করে মারলে একবার মরবে, আর খাদ্যে ভেজাল ও মানহীন খাবার বিক্রি করলে তাকে ধুকে ধুকে করতে হবে। সারা জীবন অসুস্থতার গ্লানি নিয়ে ধীরে ধীরে মরতে হবে। সেকারনে খাদ্যে ভেজাল মানুষ খুন করার চেয়েও অনেক বড় অপরাধ। একই সাথে ঠুনকো অজুহাতে ও মানুষকে জিম্মি করে নিত্যপণ্যের দাম বাড়ানো, চিকিৎসা, গণপরিবহনসহ নানা সেবা সার্ভিসের দাম হাকানো রীতিমত স্বাভাবিক ঘটনায় পরিনত হয়েছে। ফলে সাধারন মানুষে জীবন জীবিকা নির্বাহ করা অনেক কঠিন হয়ে গেছে। এঅবস্থার পরিত্রানে যুব সমাজকে ২০২৪ সালের ৫ আগষ্টের মতো আরও একটি গণঅভ্যত্থানের ডাক দিতে হবে।
১০ নভেম্বর ২০২৫ নগরীর সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনাতনে “নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামুলক প্রচারণা কর্মসুচি”তে বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারহানুল ইসলাম ও ভোক্তা অধিকার নিয়ে উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদা আক্তার।
ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর ও ক্যাব বিভাগীয় সংগঠক রাসেল উদ্দীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোঃ জানে আলম, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের যুব গ্রুপের সদস্য আবরার করিম নেহাল, সিদরাতুল মুনতাহা, সালমান রশিদ অভি প্রমুখ।
বক্তারা আরও বলেন বাংলাদেশের ব্যবসায়ীরা এখন মুনাফার জন্য মরিয়া। যেকোন ভাবেই অর্থ উপার্জনের নেশায় মত্ত। সেবকারণে একবার পেয়াঁজ, একবার কাঁচামরিচ, একবার আলু এভাবে প্রতিনিয়ত কোন না কোন পণ্যের কৃত্রিম সংকট তৈরী করে যাচ্ছে। সরকারের আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও এখানে অসহায়। আবার বেসরকারী মোবাইল অপারেটর, গণপরিবহন, বেসরকারী ক্লিনিক, ডায়গস্টিক ও হাসপাতালের অনিয়ম নিয়ে কোন প্রতিবেদনও গণমাধ্যমে প্রকাশ করা যায় না। তারা বিজ্ঞাপন অস্ত্র ব্যবহার করে গণমাধ্যমের মুখ বন্ধ করে রাখছে। আর এভাবে সাধারন মানুষের জীবন জীবিকাকে জিম্মি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। আবার এই চক্রটি আবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হয়ে জনদরদী সাজবে।
বক্তারা আরও বলেন চট্টগ্রাম শহরের অনেক নামি দাবি খাবারের রেস্তোরা, মিস্টির দোকান, বেকারীসহ নানা প্রতিষ্ঠানে যখনই ভোক্তা বা নিরাপদ খাদ্য অভিযান পরিচালনা করছে, তখনই নানা ধরণের ভয়াবহ অনিয়ম বের হয়ে আসছে। আর এভাবে প্রতিনিয়তই তাদের বিরুদ্ধে যখনই অভিযান পরিচালনা করা হয়, তখনই ভয়ংকর তথ্য বের হয়ে আসছে।  

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর