শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৭ পিএম, ২০২০-১১-০২
চট্টগ্রামে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ৮২ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ হাজার ২৯৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়। চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৯টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৯৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ৭ জন, বিআইটিআইডিতে ৮ জন এবং চমেক ল্যাবে ৩৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষা করে ৭ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৬টি নমুনা পরীক্ষা করে ২০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে ২ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা হয়নি এইদিন। অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ৭২ জন এবং উপজেলায় ১০ জন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited