চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মার্কিন রকেট ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৯:১২ পিএম, ২০২২-০৭-০৬

মার্কিন রকেট ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দুটি উন্নত হিমার্স রকেট সিস্টেম ও হিমার্স রকেট সিস্টেমের গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমার্স) দুটি লঞ্চার ধ্বংস করেছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানান, রাশিয়ান বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামতোর্স্কের দক্ষিণে একটি গ্রামে সম্মুখ যুদ্ধক্ষেত্রের কাছে হিমার্সের জন্য রকেট সংরক্ষণকারী দুটি গোলাবারুদের গুদামও ধ্বংস করেছে। 

রাশিয়ার রকেট ব্যবস্থার মোকাবিলায় মার্কিন হিমার্স ব্যবস্থা প্রয়োজন বলে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে চাহিদা জানিয়ে আসছিল ইউক্রেন। কিয়েভ মনে করে, এই ব্যবস্থা দিয়ে দোনবাসে রুশ বাহিনীর অগ্রগতি ঠেকানো সম্ভব।

কয়েকদিন আগেই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মোবিলিটি আর্টিলাটি রকেট সিস্টেমস (হিমার্স) তার দেশে পৌঁছানোর খবর জানিয়েছিলেন।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর