চট্টগ্রাম   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দুই শতাধিক সিসিটিভি ফুটেজে মিলল খুনের সূত্র, গ্রেপ্তার ৭

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৫:২২ পিএম, ২০২৬-১০-১৭

দুই শতাধিক সিসিটিভি ফুটেজে মিলল খুনের সূত্র, গ্রেপ্তার ৭

হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আব্দুল নুর তুষার (২২) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। দুই শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ড ও ছিনতাই করা অটোরিকশা কেনাবেচায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। 

গত ১ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যোগীরহাট থেকে খন্দকিয়া বাজারগামী ইটের সলিং রাস্তার পাশের একটি বিল থেকে তুষারের গলায় রশি ও গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়।


তবে ঘটনাস্থলে তাঁর অটোরিকশাটি পাওয়া যায়নি।
পুলিশ সুপার মো. মাসুদ আলম সংবাদ সম্মেলনে  জানান, নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় হওয়ায় সেখান থেকে হাটহাজারী পর্যন্ত দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের চলাচলের পথ শনাক্ত করা হয়।

বায়েজিদ বোস্তামীর কুলগাঁওয়ে সাদ-মুছা গার্মেন্টস ফ্যাক্টরির সামনে থেকে তুষারের অটোরিকশাটি ভাড়া নেয় আসামিরা। পরে নির্জন স্থানে নিয়ে রশি ও গামছা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে মরদেহ বিলে ফেলে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
পরে অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে ঠাণ্ডাছড়ি এলাকায় একটি ওয়ার্কশপে রাখা হয়। 
তিনি আরও জানান, গত ১৫ অক্টোবর সন্ধ্যা থেকে ১৬ অক্টোবর রাত পর্যন্ত চৌধুরীহাট, সন্দ্বীপ কলোনি ও ঠাণ্ডাছড়িতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৭ অক্টোবর মোবাইল ফোনের সিমসহ রাসেল নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আকতার হোসেনের গ্যারেজ থেকে অটোরিকশার তিনটি ব্যাটারি ও বডির অন্যান্য অংশ উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

রিটেলেড নিউজ

ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষà§...বিস্তারিত


 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবি

 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবি

লামা প্রতিনিধি : :  লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবিবান্দরবানের লামা...বিস্তারিত


বোয়ালখালীতে লোডশেডিংয়ের মধ্যে সরকারি কার্যালয়ে এসি চালু, উঠেছে বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন

বোয়ালখালীতে লোডশেডিংয়ের মধ্যে সরকারি কার্যালয়ে এসি চালু, উঠেছে বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে একদিকে তীব্র বিদ্যুৎ সংকট ও নিয়মিত লোডশেডিংয়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধার...বিস্তারিত


দুর্গাপূজা সকল সম্প্রদায়ের আনন্দের উৎসব: সরোয়ার আলমগীর এমপি

দুর্গাপূজা সকল সম্প্রদায়ের আনন্দের উৎসব: সরোয়ার আলমগীর এমপি

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘ ৭৬ বছর ধরে অসাম্প্রদায়িক চেতনায় দুর্গাপূজা আয়োজন করে আসছে সূর্যগিরি আশ্রম। সনাতন ধর্মাবলমà...বিস্তারিত


বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গà...বিস্তারিত


ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী একরামের মতবিনিময় সভা,মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়

ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী একরামের মতবিনিময় সভা,মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে সম্ভাব্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর