চট্টগ্রাম   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বন্দরনগরীর আকাশ যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে তারের জঞ্জালে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

মো.আরফান উদ্দীন     |    ০১:২৮ পিএম, ২০২৬-১১-২৬

বন্দরনগরীর আকাশ যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে তারের জঞ্জালে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

বন্দরনগরীর আকাশ যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে তারের জঞ্জালে। প্রধান সড়ক থেকে অলিগলি-প্রায় সর্বত্র বৈদ্যুতিক খুঁটি, সড়কবাতির পোল ও ভবনের পাশ ঘেঁষে ঝুলছে ইন্টারনেট, ডিশ ও টেলিযোগাযোগের অসংখ্য তার।
কোথাও একটির ওপর আরেকটি তার জড়িয়ে তৈরি হয়েছে বিশাল জট, কোথাও আবার ছেঁড়া ও পরিত্যক্ত কেবল ঝুলছে বিপজ্জনকভাবে। এতে নগরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
নগরের নিউমার্কেট, রেয়াজউদ্দীন বাজার, আগ্রাবাদ, চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর দুই নম্বর গেট, টাইগারপাস, জামালখান ও আন্দরকিল্লাসহ বিভিন্ন এলাকায় একই চিত্র। একটি খুঁটিতে একাধিক প্রতিষ্ঠানের তার জড়ো হয়েছে।
কোথাও তারের জট এতটাই ঘন যে, খুঁটির মূল অংশই দেখা যায় না। আবার অনেক স্থানে তার নিচু হয়ে সড়কের ওপর ঝুলে আছে।
নতুন সংযোগ দিতে গিয়ে পুরোনো তার সরানো হচ্ছে না। ফলে প্রতিদিনই বাড়ছে তারের স্তূপ।
চট্টগ্রাম নগরে ইন্টারনেট সেবার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। বাসাবাড়ি, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংযোগ দিতে বৈদ্যুতিক খুঁটি ও ভবনের পাশ ব্যবহার করা হচ্ছে। একই খুঁটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কেবল টানানোর কারণে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। কোনো প্রতিষ্ঠানের সংযোগ বন্ধ হয়ে গেলেও অনেক ক্ষেত্রে সেই তার খোলা হয় না। নতুন প্রতিষ্ঠান আবার নতুন তার টানায়। এভাবেই অকার্যকর ও সচল কেবল মিলিয়ে তৈরি হচ্ছে বিপজ্জনক জঞ্জাল।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ
তারের এই জট শুধু নগরের সৌন্দর্যহানির বিষয় নয়, জননিরাপত্তার জন্যও উদ্বেগজনক। খুঁটিতে উঠে কাজ করার সময় ইন্টারনেট ও কেবল অপারেটরদের কর্মীদের বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসার ঝুঁকি থাকে। আবার ছেঁড়া তার সড়কে পড়ে গেলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বিদ্যুতের লাইনের সঙ্গে কেবলের সংস্পর্শ বা খুঁটিতে অপরিকল্পিত কাজ দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়।
বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুলে থাকা ও ছিঁড়ে পড়া তার নিয়ে নগরবাসীর উদ্বেগ বাড়ে। তবে সব ইন্টারনেট বা অপটিক্যাল ফাইবার কেবল বিদ্যুৎ পরিবাহী নয়। ঝুঁকির মূল কারণ হলো বিদ্যুতের লাইনের কাছাকাছি অপরিকল্পিতভাবে কেবল স্থাপন, রক্ষণাবেক্ষণে নিরাপত্তার ঘাটতি এবং ছেঁড়া ও পরিত্যক্ত তার অপসারণ না করা।
চুক্তি হয়েছে, কাজের অগ্রগতি কতটুকু
তারের জঞ্জাল দূর করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কয়েক দফায় উদ্যোগ নিয়েছে। ২০২৪ সালের ১২ মার্চ লালখান বাজার, জামালখান ও বাগমনিরাম-এই তিন ওয়ার্ডে ইন্টারনেট ও স্যাটেলাইট ডিশের তার ভূগর্ভে নেওয়ার লক্ষ্যে সামিট কমিউনিকেশন্সের সঙ্গে চুক্তি করে চসিক। ওই সময় ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কাজ শেষ করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল।
এরপর ২০২৫ সালের ২০ মার্চ নগরে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনে বাহন লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করে চসিক। একই বছরের ১৮ জুন ফাইবার অ্যাট হোমের সঙ্গেও চুক্তি করে সংস্থাটি। এসব উদ্যোগের উদ্দেশ্য নগরে পরিকল্পিত ভূগর্ভস্থ নেটওয়ার্ক গড়ে তোলা, দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা এবং সড়কের ওপর ঝুলে থাকা তারের জঞ্জাল কমানো।
কিন্তু একাধিক চুক্তি ও পরিকল্পনার পরও নগরের বিভিন্ন এলাকায় ঝুলন্ত তারের জট দৃশ্যমান। কোন প্রকল্পের আওতায় কত কিলোমিটার কেবল ভূগর্ভে নেওয়া হয়েছে, কতটি ওয়ার্ডে কাজ শেষ হয়েছে কিংবা কতটি প্রতিষ্ঠান নতুন নেটওয়ার্ক ব্যবহার করছে-এসব তথ্য স্পষ্টভাবে জানা যায়নি। ফলে চুক্তিগুলোর বাস্তব অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।
সমন্বিত উদ্যোগের বিকল্প নেই
নগরের তারের জঞ্জাল দূর করতে চসিকের পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিটিআরসি, বিটিসিএল, এনটিটিএন লাইসেন্সধারী প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবা প্রদানকারী ও কেবল অপারেটরদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রথমে নগরের সব ঝুলন্ত তারের তালিকা তৈরি করে সচল ও পরিত্যক্ত কেবল আলাদা করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে অকার্যকর তার অপসারণের নির্দেশ দিতে হবে। নতুন সংযোগের ক্ষেত্রে অনুমোদিত নেটওয়ার্ক ও নির্দিষ্ট পথ অনুসরণ নিশ্চিত করতে হবে।
পাশাপাশি নগরের গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কগুলোতে পর্যায়ক্রমে ভূগর্ভস্থ কেবল নেটওয়ার্ক সম্প্রসারণ করতে হবে। চুক্তি বাস্তবায়নের অগ্রগতি, কাজের সময়সীমা ও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের তথ্য জনসমক্ষে প্রকাশ করাও জরুরি।
চট্টগ্রামকে পরিচ্ছন্ন, নিরাপদ ও নান্দনিক নগর হিসেবে গড়ে তোলার কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। অথচ নগরে তারের জঞ্জাল সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। নগরবাসীর প্রত্যাশা, শুধু চুক্তি ও ঘোষণা নয়, এবার বাস্তবে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে। 

রিটেলেড নিউজ

নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে : ডিসি জাহিদ 

নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে : ডিসি জাহিদ 

নিজস্ব প্রতিবেদক :   চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের দেশের রিসোর্স হচ্ছে ২à§...বিস্তারিত


চমেক হাসপাতালে এসআরবি-৭-এর বিশেষ অভিযান, ২০ দালালকে আড়াই লাখ টাকা জরিমানা

চমেক হাসপাতালে এসআরবি-৭-এর বিশেষ অভিযান, ২০ দালালকে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় সিন্ডিকেট ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিয...বিস্তারিত


প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় ইয়াবা ফিটিং, ১৯ হাজার ৬০০ পিসসহ আটক ৫

প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় ইয়াবা ফিটিং, ১৯ হাজার ৬০০ পিসসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে পৃথক তল্লাশিতে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রামà...বিস্তারিত


হালিশহরে পুলিশ বক্সে আগুন

হালিশহরে পুলিশ বক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর চারটার দিকà§...বিস্তারিত


সয়া সস, হেলমেটসহ ১০৪টি চালান প্রত্যাখ্যান বিএসটিআই’র

সয়া সস, হেলমেটসহ ১০৪টি চালান প্রত্যাখ্যান বিএসটিআই’র

নিজস্ব প্রতিবেদক : আমদানি করা সয়া সসের চালানের নমুনা পরীক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকার কথা শূন্য দশমিক ...বিস্তারিত


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের যৌথ প্রশিক্ষণ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের যৌথ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে ২-২৫ নভেম্বর 'Exercise G...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর