চট্টগ্রাম   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

গণহত্যাকারী আ.লীগকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৫:২১ পিএম, ২০২৬-১১-০৬

গণহত্যাকারী আ.লীগকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বৈরাচারী ও গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর কোনোদিন রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা বিভিন্ন প্রক্রিয়ায় বিভ্রান্তিমূলক রাজনীতি করে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কিংবা ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ সুগম করতে চায়, তাদের মনে রাখতে হবে—গণহত্যাকারীদের এ দেশের মানুষ আর রাজনীতিতে দেখতে চায় না।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গণহত্যা চালিয়েও এখন পর্যন্ত দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করেনি, গণঅভ্যুত্থানের মুখে তারাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দিল্লিতে বসে তারা আর কোনোদিন এ দেশের রাজনীতিতে ফিরতে পারবে না।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতবিরোধ ও আদর্শগত পার্থক্য থাকতেই পারে। তবে যারা দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আলেম-ওলামাসহ সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, মসজিদে নামাজ আদায় করতে বাধা দিয়েছে এবং মসজিদকেও রক্তাক্ত করেছে, সেই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতিতে দেখতে চায় না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আন্দোলনকারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করতে হবে গঠনমূলকভাবে। সরকারকে সহযোগিতা করা যেতে পারে, তবে দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো কর্মকা-ে সহযোগিতা করা যাবে না।
তিনি বলেন, সরকার একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়। অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আলেম-ওলামা ও কওমি মাদরাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন তিনি। একই সঙ্গে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

ইসলামী মূল্যবোধ সংবিধানে পুনঃস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী মূল্যবোধ সংবিধানে পুনঃস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর বিজ্ঞপ্তি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হিসেবে সংবিধানে ইসলামী মূ...বিস্তারিত


সড়কের ওপর উল্টে গেল বাস

সড়কের ওপর উল্টে গেল বাস

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে একটি বাস। এ দুর্ঘটনায় কয়েকজন আহত হয়। এতে আনোয়া...বিস্তারিত


পাহাড়ের হলুদে সোনালি হাসি

পাহাড়ের হলুদে সোনালি হাসি

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : ভৌগোলিক অবস্থানের কারণে তিন পার্বত্য জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাঙ্গুনিয়া এখন কৃষিপণ্যের...বিস্তারিত


আলীকদমে ৯.৫ কিলোমিটার পাইপলাইনে ৩২ পাহাড়ি পাড়ায় পৌঁছাবে ঝিরির পানি

আলীকদমে ৯.৫ কিলোমিটার পাইপলাইনে ৩২ পাহাড়ি পাড়ায় পৌঁছাবে ঝিরির পানি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার থিংকুপাড়াসহ ৩২টি দুর্গম পাহাড়ি পাড়ার দীর্ঘদিনের পানিসংকট নিরসনে ৯.৫ à...বিস্তারিত


চন্দনাইশে বরুমতি ব্রিজের পাশ থেকে রক্তাক্ত যুবক উদ্ধার, হাসপাতালে মৃত্যু

চন্দনাইশে বরুমতি ব্রিজের পাশ থেকে রক্তাক্ত যুবক উদ্ধার, হাসপাতালে মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি : : মোঃ সবুজ মৃধা, চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি ব্রিজের পাশ থেকে মো. হাশেম (৩৭) নামের এক যুবকà...বিস্তারিত


কর্ণফুলী নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা

কর্ণফুলী নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে পরিবেশ অধিদপ্তরের অনুম...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর