চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পরিস্থিতি একটু উন্নতি হলেই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে : পর্যটন প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি:    |    ১০:০০ পিএম, ২০২১-০৬-০৮

 পরিস্থিতি একটু উন্নতি হলেই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে : পর্যটন প্রতিমন্ত্রী

 

কক্সবাজারের পর্যটন কেন্দ্র সমুহ খুলে দেওয়ার জন্য প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কিন্তু কোভিড-১৯ পরিস্থিতি আরো খারাপ হওয়ায় এ সিদ্ধান্ত পেছানো হয়েছে।
এখন কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করা হচ্ছে। পরিস্থিতি
একটু উন্নতি হলেই কক্সবাজারের পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী
এমপি মঙ্গলবার ৮ জুন সকালে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন কাজ
পরিদর্শনকালে একথা বলেন।
পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী আরো বলেন, কক্সবাজার বিমানবন্দরকে
আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের জন্য অবকাঠামো নির্মাণকাজ প্রায়
শেষ দিকে। নির্মাণ ও আনুষাঙ্গিক কাজ পুরোপুরি শেষ হলেই কক্সবাজার
বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল করবে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ
মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান
এয়ারভাইস মার্শাল এম. মফিদুর রহমান, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ
হান্নান মিয়া, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, কক্সবাজার
বিমানবন্দরের ব্যবস্থাপক সহ উর্ধ্বতন কর্মকর্তার প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।
এদিকে, কক্সবাজার পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্টরা এখানকার পর্যটন শিল্প স্বাস্থ্য
বিধি প্রতিপালন করা সাপেক্ষে দ্রুত খুলে দেওয়ার জন্য বিভিন্নভাবে দাবী
জানিয়ে আসছে। করোনা সংক্রামণ প্রতিরোধে সরকারের বিধিনিষেধ আরোপের
পর থেকে কক্সবাজারের পর্যটন শিল্প বন্ধ রয়েছে।
এরআগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ
মাহবুব আলী এমপি ২ দিনের সফরে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে
বিমানযোগে কক্সবাজার আসেন। প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী মঙ্গলবার বিকেলে
খুরুস্কুল আশ্রয়ান কেন্দ্রে শেখ হাসিনা টাওয়ার সহ পর্যটন জোন, সংযোগ
সেতু ও সেতুর সংযোগ সড়ক পরিদর্শন করবেন বলে প্রতিমন্ত্রীর সফরসূচিতে
উল্লেখ রয়েছে।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর