চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

৪৪ বছরের প্রতীক্ষার অবসান, ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেন বার্টির

স্পোর্টস ডেস্ক :    |    ০৫:৪৫ পিএম, ২০২২-০১-৩০

৪৪ বছরের প্রতীক্ষার অবসান, ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেন বার্টির

 

নারী টেনিসে বিশ্বের এক নম্বর তারকা তিনি। কিন্তু অ্যাশলে বার্টি অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি আগে। গত ৪৪ বছরে তো ঘরের মাঠে এই ট্রফি ছুঁতে পারেননি কোনো অস্ট্রেলিয়ান নারীই। বার্টি সেই প্রতীক্ষার অবসান ঘটালেন। ইতিহাস গড়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন এই টেনিস ললনা।

শনিবার ফাইনালে বার্টি ৬-৩, ৭-৬ (৭-২) সেটে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলে কলিন্সকে। প্রথম সেট খুব সহজেই জিতে নেন বার্টি। দ্বিতীয় সেটে একসময় ৫-১ পিছিয়ে ছিলেন তিনি। যখন সবাই ধরেই নিয়েছেন কলিন্স দ্বিতীয় সেট জিতে জমিয়ে দেবেন ফাইনাল, ঠিক সেই সময়ে ঘুরে দাঁড়ান বিশ্বের এক নম্বর টেনিস তারকা।


কলিন্সের সার্ভিস দু’বার ব্রেক করেন বার্টি। তার পরে কোর্টে আগুন ধরিয়ে অসি তারকা জিতে নেন অস্ট্রেলিয়ান ওপেন। এটাই বার্টির প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব। এক ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ের শেষে বার্টি নাম তুলে ফেললেন ইতিহাসের পাতায়।

২০১৯ সালে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হন বার্টি। ২০২১ সালে হন উইম্বলডনের রানি। এবার অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নিলেন। এই জয়ের ফলে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের সঙ্গে এলিট লিস্টে নাম লিখিয়ে ফেললেন বার্টি। তার আগে তিনটি বিভিন্ন কোর্টে খেতাব জিতেছিলেন সেরেনা। এবার সেই নজির গড়লেন অ্যাশলে বার্টি।

রড লেভার অ্যারেনায় ফাইনালে নামার আগে ইতিহাস বলছিল, অস্ট্রেলীয় হিসেবে ১৯৭৮ সালে নারী এককে খেতাব জিতেছিলেন ক্রিস্টিন ও নীল। দীর্ঘ ৪৪ বছর পেরোলেও কোনও অস্ট্রেলিয়ানই নিজেদের দেশে খেতাব জিততে পারেননি। বার্টি সেই ট্রফির খরা কাটালেন।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর