শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:০৯ পিএম, ২০২২-০৬-১৫
ইংল্যান্ডকে হারিয়ে এক অঘটনের জন্মদিল হাঙ্গেরি। ম্যাচে তাদের বড় ব্যাবথানে হারিয়েছে হাঙ্গেরি।
মোলিনোর ঘরের মাঠে হাঙ্গেরির কাছে ৪-০ গোলের শোচনীয় পরাজয়ের পর নেশনস লিগে কোনো জয় ছাড়াই তালিকার তলানিতে রয়েছে ইংল্যান্ড।
২০১৪ সালের পর এই প্রথম টানা চার ম্যাচে জয়ের মুখ দেখল না ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ীরা। আসরে প্রথম তিন ম্যাচে তারা গোল করতে পারে স্রেফ একটি, আর পয়েন্ট পায় দুটি। বিশ্বকাপের বছরে দলের এমন পারফরম্যান্স কোচ সাউথগেটের জন্য নিশ্চিতভাবেই বড় দুর্ভাবনার।
উলভারহ্যাম্পটনের মাঠে বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে পিছিয়ে ছিল হ্যারি কেন বাহিনী। ১৬ মিনিটে একটি গোলও হজম করে বসে তারা। ডিফেন্ডার অ্যাডাম লাংয়ের পাস থেকে এ সময় হাঙ্গেরিকে এগিয়ে নেন রোলান্ড সাল্লাই। বিরতির আগে আর কোনো দলই গোলের দেখা পায়নি। হাঙ্গেরির দ্বিতীয় গোলটিও আসে সাল্লাইয়ের পা থেকে। তাতে সহায়তা করেন মার্টিন অ্যাডাম।
হাঙ্গেরি পরের দুটি গোল করে মাত্র ৯ মিনিটের ব্যবধানে। ৮০ মিনিটে ন্যাগি জাল খুঁজে নেয়ার পর লক্ষ্যভেদ করেন ড্যানিয়েল গ্যাজডেগও। এর মধ্যে জন স্টোনস ৮২ মিনিটে লাল কার্ড দেখে মাঠও ছাড়েন। বলতে গেলে বড় ধরনের একটাই ধাক্কাই খেল ইংলিশরা।
এ হারের ফলে নেশন্স লিগের ‘সি’ গ্রুপে টেবিলে সবার তলানিতে ইংল্যান্ড। ৪ ম্যাচে তাদের পয়েন্ট কেবল ২। ৭ পয়েন্ট নিয়ে টেবিলে সবার শীর্ষে রয়েছে হাঙ্গেরি। দুই নম্বরে থাকা জার্মানির পয়েন্ট ৬ ও তিন নম্বরে থাকা ইতালির পয়েন্ট ৫।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited