শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:৫৪ পিএম, ২০২৬-০৯-২০
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, সর্পদংশনে মৃত্যু ও দীর্ঘমেয়াদী অক্ষমতা রোধে ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়া অত্যন্ত জরুরি। সময়মতো সঠিক চিকিৎসাসেবা ও অ্যান্টিভেনম গ্রহণের মাধ্যমে সর্পদংশনে আক্রান্ত রোগীর জীবন বাঁচানো সম্ভব। এ বিষয়ে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতাবৃৃদ্ধি করতে হবে। ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তর ও জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিসয় হচ্ছে ‘সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন-দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান’। দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ডেপুটি সিভিল সার্জন ডা. সৌনম বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তর ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিািকৎসক, নার্স ও কর্মচারীগণ আলোচনা সভা ও র্যালিতে অংশ নেন।
আলোচনা সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, সর্পদংশনের পর আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো, যথাযথ চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সর্পদংশনজনিত মৃত্যু ও জটিলতা অনেকাংশে প্রতরোধ করা সম্ভব। সচেতন হই সাপদংশনে জীবন বাঁচাই। দ্রুত চিকিৎসা নিন, গুজব নয় বৈজ্ঞানিক চিকিৎসায় আস্থা রাখুন।
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ‘বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দি...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবান জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে মাঠ পর্যায়ে তদন্ত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন লেখক-সাংবাদিক ও সংগঠক আবদুল্লাহ ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেফ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের দূর্গম পাহাড়ে প্রযুক্তিনির্ভর সুপেয় পানিতে স্বস্তি ফিরেছে লক্ষাধিক মানুষের। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited