চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

লবণের মাঠে চাষিদের হাহাকার

বাঁশখালী প্রতিনিধি :    |    ০৩:০৩ পিএম, ২০২৫-১২-০৬

লবণের মাঠে চাষিদের হাহাকার

বাঁশখালীর লবণচাষি মুসলেম উদ্দিন। মাঠে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন কিভাবে গর্ত করে আগের বছরের লবণ সংরক্ষণ করে রেখেছেন। মুখে তার রাজ্যের হতাশা। পুরো এক মৌসুম কেটে গেলেও এখনো অবিক্রিত সেই লবণ। 
শুধু মুসলেম নন বাঁশখালীর অনেক লবণচাষির কপালে এখন চিন্তার ভাঁজ। আগের লবণ এখনও বিক্রি হয়নি, নতুন মৌসুমে লবণের দাম পাবেন তো? তবে লবণের পাইকার ব্যবসায়ীরা বলছেন, বাজারে লবণের দাম কম, তাই চাষিদের কাছ থেকেও তারা বেশি দামে কিনতে পারছেন না।
চাষিরা নিজেদের জমি বা লিজ নিয়ে লবণ চাষ করেন। অনেকে জমি মালিকের সঙ্গে চুক্তিতে চাষ করেন। লবণ চাষের আয়ে চলে অনেকের সারা বছরের খরচ। প্রতিবছর অগ্রহায়ণ মাসের শেষদিকে শুরু হয় লবণ মাঠ তৈরির কাজ। উৎপাদন চলে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত।
লবণ চাষিরা জানান, কাঠের রোলার দিয়ে মাঠ সমতল করার পর চারপাশে মাটির আইল দিয়ে ছোট ছোট প্লট তৈরি করা হয়। এরপর ছোট প্লটগুলো রোদে শুকিয়ে কালো বা নীল রঙের পলিথিন বিছিয়ে দেওয়া হয়। 
জোয়ার এলে মাঠের মাঝখানে তৈরি করা নালা দিয়ে জমির প্লটে জমানো হয় সাগরের লবণাক্ত পানি। অনেকে ইঞ্জিনচালিত শ্যালো মেশিনও ব্যবহার করেন। এভাবে পানি সংগ্রহ করার পর ৪ থেকে ৫ দিন রোদে রাখা হয়। 
কড়া রোদে পানি বাষ্পীভূত হয়ে চলে যায় আর লবণ পড়ে থাকে পলিথিনের ওপর। লবণ চাষ মূলত আবহাওয়ার ওপর নির্ভরশীল। একটু ঝড় বৃষ্টি হলেই উৎপাদন বন্ধ হয়ে যায়।  কুয়াশাও লবণের জন্য ক্ষতিকর। 
উৎপাদিত লবণ থেকে পানি সরে গেলে ব্যাপারীদের হাতে তুলে দেওয়া হয়। এই লবণ কিনে নিয়ে কারখানায় রিফাইনারি মেশিনের মাধ্যমে পরিশোধন শেষে বস্তা বা প্যাকেট ভর্তি করা হয়। পরে সেই লবণ চলে যায় বিভিন্ন স্থানে।
মাঠ পর্যায়ের লবণ ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন বলেন, বাঁশখালীর গণ্ডামারা, ছনুয়া, সরল, বড়ঘোনাসহ সাগর উপকূলীয় প্রায় ২৫ হাজার একর জমিতে এখন চলছে লবণ মাঠ তৈরির কাজ। দিন গড়িয়ে দুপুরে মাথার ওপর সূর্যের কড়া তাপ থাকলেও বসে থাকার উপায় নেই এই লবণ চাষীদের। পরিবারের সদস্যরাই নয়, দৈনিক মজুরিতে শ্রমিক রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে লবণ উৎপাদনের এ কর্মযজ্ঞ।
স্থানীয় লবণ ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার বলেন, গত কয়েক বছর ধরে প্রায় পানির দরেই লবণ বিক্রি করতে হয়েছে। কয়েক বছর ধরে সোডিয়াম সালফেটের আড়ালে লাখ লাখ টন সোডিয়াম ক্লোরাইড (ভোজ্য লবণ) আমদানি হওয়ার ফলে মাঠে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছে উপকূলের লবণচাষিরা। চায়না থেকে আমদানির কারণে এখানে উৎপাদিত লবণের চাহিদা কমে গেছে। ফলে দাম পাওয়া যাচ্ছে না। কারখানায় এখানকার লবণ নিতে চায় না। আমদানি বন্ধ হলে চাষিরা উপকৃত হবেন।
প্রতি বছর বর্ষায় চিংড়ি ঘের এর উৎপাদন শেষে লবণ চাষে নামেন উপকূলের চাষিরা। ডিসেম্বর থেকে পরের বছরের জুন মাস পর্যন্ত চলে এই লবণ উৎপাদন মৌসুম। বর্তমানে প্রতি মণ লবণের বাজার মূল্য ২৪০ টাকা।
চলতি মৌসুমে ২৭ লাখ ১৫ হাজার টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিসিক। গত মৌসুমে চট্টগ্রামে ৬৯ হাজার ১৯৮ একর জমিতে লবণ উৎপাদন করেন ৪১ হাজার ৩৫৫ জন চাষী। 
বিসিক লবণ সেলের প্রধান সরোয়ার হোসেন জানান, গত মৌসুমে কাঙ্ক্ষিত পরিমাণে উৎপাদন না হওয়ায় লবণের ঘাটতি রয়েছে। তবে মাঠ পর্যায়ে সাড়ে তিন লাখ টন লবণ মজুদ রয়েছে। এরপরও ঝুঁকি না নিয়ে এক লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার। 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর