শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৬:২৮ পিএম, ২০২৫-১১-০৯
মীর মামুন (সীতাকুণ্ড) ::
সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে চট্টগ্রাম -৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের হলরুমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাহ উদ্দিনের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব কাজী মহিউদ্দিনের সভাপতিত্বে ও নির্বাচনী মিডিয়া সেলের টিম লিডার্টি এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলুর পরিচালনায় মতবিনিময়ে কাজী সালাউদ্দিন বলেন, সীতাকুণ্ড সম্ভাবনার ভূমি। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সীতাকুণ্ডের উন্নয়ন সম্ভব। এখানে শিপইয়ার্ড শিল্প এবং শ্রমিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই। মাদক ও সন্ত্রাস দমন, যুবকদের কর্মসংস্থান এবং ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনার সংরক্ষণ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের মাধ্যমে উন্নয়নের জোয়ার সৃষ্টি করতে চাই। বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, বাঁশবাড়িয়া ও গুলিয়াখালি সমুদ্র সৈকতকে কেন্দ্র করে এ অঞ্চলকে একটি সমৃদ্ধ আন্তর্জাতিকমানের পর্যটন জোন হিসেবে গড়ে তোলার রূপরেখা নিয়ে এগিয়ে যেতে চাই।
তিনি আরো বলেন, এখানে পাহাড়, সমুদ্র আছে, আছে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান। পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন হলে পর্যটনসহ অন্যান্য খাতে শত শত যুবকের কর্মসংস্থান সম্ভব।
তিনি উল্লেখ করে বলেন, বিএনপির হাইকমান্ড গত ৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে ধানের শীষ প্রতীকে আমাকে আনুষ্ঠানিকভাবে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করে। মনোনয়ন প্রাপ্তির পর আমি সীতাকুণ্ডের মানুষ, স্থানীয় বিএনপির নেতা-কর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে গণমাধ্যমের সাংবাদিক সমাজকেও আন্তরিক ধন্যবাদ জানিয়ে নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উপজেলা সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, ২নং বারৈয়াডালা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু জাফর ভূঁইয়া, ৪নং ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকবর, ৭নং কুমিরা ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শামসুদ্দোহা, সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া মনির, সীতাকুণ্ড পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর ইমরান, মুরাদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার কামাল, পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল মোস্তফা, ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের যুবদল-ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited