শিরোনাম
লামা প্রতিনিধি : | ০৭:৪৭ পিএম, ২০২৬-১০-০৪
বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মাঝে সরকারের বন বিভাগের পক্ষ থেকে ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। আজ ৪ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় লামা বন বিভাগের রেস্ট হাউস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। চেক বিতরণ উপলক্ষে বন বিভাগ ‘হাতি সংরক্ষণ ও মানুষ-হাতি সংঘাত নিরসন’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভারও আয়োজন করে।
লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "বন্যহাতির প্রাকৃতিক আবাসস্থল ও চলাচলের চিরাচরিত পথ (করিডোর) দিন দিন ধ্বংস হয়ে যাওয়ার কারণেই বন্যহাতি আজ লোকালয়ে হানা দিতে বাধ্য হচ্ছে। মানুষ ও হাতির এই বিদ্যমান সংঘাত চিরতরে কমাতে হলে হাতির নিরাপদ আবাসন নিশ্চিত করার কোনো বিকল্প নেই। একই সঙ্গে বন্যপ্রাণীর প্রতি সহানুভূতিশীল হয়ে মানুষ ও হাতির মধ্যে একটি শান্তিপূর্ণ সহাবস্থান ও মেলবন্ধন তৈরি করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাঈন উদ্দীন এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার কামাল।
ইউএনও মোঃ মাঈন উদ্দীন তাঁর বক্তব্যে সরকারি বনাঞ্চল ও হাতির সংরক্ষিত আবাসস্থল সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের আরও বেশি সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী বন সংরক্ষক মাসুদ আলম। মতবিনিময় সভা শেষে বন্যহাতির হামলায় বিভিন্ন সময়ে জানমালের ক্ষয়ক্ষতি হওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিরা। সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ও বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটিয়া ব্লাড ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী à...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট স্কুল অ্যান্ড কলেজে একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরি...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরের গহিরা ও রায়পুর উপকূলের ইলিশ এখন আর শুধু স্থানীয় বাজারেই সীà...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র কà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited