চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

দুই শতাধিক আলেম-ওলামার মাঝে ইফতার সামগ্রী দিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০১:৩৬ পিএম, ২০২৬-০২-২২

দুই শতাধিক আলেম-ওলামার মাঝে ইফতার সামগ্রী দিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক

পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার শতাধিক মসজিদের দুই শতাধিক আলেম-ওলামার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী ব্যক্তিগতভাবে এ ইফতার সামগ্রী প্রদান করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের কালেক্টরেট জামে মসজিদে এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভুইঁয়া। এছাড়াও জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর এস এম মান্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে সদর উপজেলার শতাধিক মসজিদের খতিব, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে তেল, পেঁয়াজ, আলু, মশুর ডাল, ছোলা, নুডুলস, দুধ, চিনি, লাচ্ছি, সেমাই, চিড়া ও মুড়ি সহ মোট ১২ ধরনের আইটেমের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ইমাম-মুয়াজ্জিনরা সামাজিকভাবে রমজানের পবিত্রতা রক্ষা ও মুসল্লিদের গুজব থেকে সতর্ক রাখার গুরুত্ব তুলে ধরেন। 
সদর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ পেয়ার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবুল হাসেম, মডেল কেয়ারটেকার মোঃ মাহবুব আলম, সাধারণ কেয়ারটেকার মাওলানা মুহাম্মদ আশহাদুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ মিরাজ উদ্দিন প্রমুখ।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর