শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:২৮ পিএম, ২০২১-০৩-২২
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) এর পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট প্রবল বন্যার কবল থেকে প্রায় ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (২২ মার্চ) বিবিসি জানায়, কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এনএসডব্লিউ রাজ্যের রাজধানী সিডনি এবং কুইন্সল্যান্ড রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী ও বাঁধ উপচে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে এ বৃষ্টি অব্যাহত থাকবে। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করার আহ্বানও জানানো হয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত ৬০ বছরের মধ্যে ভয়াবহতম বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়া। বন্যা থেকে বাঁচতে যারা অন্য কোথাও আশ্রয় নিয়েছেন, তাদের অর্থ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ার জন্য এটি আরেকটি পরীক্ষা বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিকে, দেশটিতে বন্যায় প্লাবিত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ওই অঞ্চলে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার (২ কোটি ৫০ লাখ মানুষ) এক তৃতীয়াংশ মানুষের বাস। প্লাবিত অঞ্চলে আটকে পড়া মানুষদের উদ্ধারে জরুরিসেবা কার্যক্রম চলছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited