চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মঙ্গলের উচ্চ রেজল্যুশনের ছবি পাঠাল চীনের মহাকাশযান

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:৪৯ পিএম, ২০২১-০৩-০৪

মঙ্গলের উচ্চ রেজল্যুশনের ছবি পাঠাল চীনের মহাকাশযান

চীনের তিয়ানওয়েন-১ মহাকাশযানের পাঠানো মঙ্গল গ্রহের উচ্চ রেজল্যুশনের ছবি প্রকাশ করেছে দেশটির জাতীয় মহাকাশ সংস্থা। মহাকাশযানটি বর্তমানে মঙ্গলকে প্রদক্ষিণ করছে। খবর এএফপির।

ছবিগুলোর মধ্যে রয়েছে দু’টি প্যানক্রোমাটিক ও একটি রঙ্গিন ছবি। মহাকাশযানটির উচ্চ রেজল্যুশনের ক্যামেরার মাধ্যমে প্যানক্রোমাটিক ছবিগুলো তোলা হয়েছে। মঙ্গলের পৃষ্ঠ থেকে ৩৩০ থেকে ৩৫০ কিলোমিটার দূরে প্রদক্ষিণ করছে তিয়ানওয়েন-১।

ছবিগুলোতে মঙ্গলের ভূমির চিত্র পাওয়া গেছে। মঙ্গলের ছোট গর্ত, পর্বতমালার শীর্ষ ও বালিয়াড়ি স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। ছবিতে পাওয়া মঙ্গলের সবচেয়ে বড় গোলাকার গর্তের ব্যাস ৬২০ মিটারের মতো হবে বলে ধারণা করা হচ্ছে। চীনের জাতীয় মহাকাশ সংস্থার (সিএনসিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া।

গতবছরের ২৩ জুলাই তিয়ানওয়েন-১ উৎক্ষেপণ করে চীন। মহাকাশযানটিতে একটি অরবিটার, একটি ল্যান্ডার ও একটি রোভার রয়েছে। এ বছরের ২৪ ফেব্রুয়ারি এটি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে।

তিয়ানওয়েন-১ ২২৪ দিন ধরে মহাকাশে যাত্রা করেছে এবং প্রায় ৪৭ কোটি ৫০ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। বর্তমানে এটি পৃথিবী থেকে প্রায় ২১ কোটি ২০ লাখ কিলোমিটার দূরে রয়েছে।

মঙ্গলের ওপরে আগে থেকে নির্ধারিত কক্ষপথে এটি তিন মাস প্রদক্ষিণ করবে। এরপর অবতরণের ক্যাপসুল মুক্ত করবে মহাকাশযানটি।

তিয়ানওয়েন-১ এর মূল লক্ষ্য হল আগামী মে অথবা জুনের দিকে মঙ্গলের মাটিতে রোভার অবতরণ করানো। সৌরজগতের সবচেয়ে বড় ‘ইমপ্যাক্ট ব্যাসিন’ ইউটোপিয়ার সমতল জায়গা ইউটোপিয়া প্ল্যানিশিয়া নামক অঞ্চলে রোভারটি অবতরণ করবে। এই অঞ্চলটি মঙ্গলের দক্ষিণ অংশে অবস্থিত। সেখানে রোভারটি বৈজ্ঞানিক গবেষণা চালাবে।

২৪০ কেজি ওজনের রোভারটির নাম এখনো রাখা হয়নি। এতে ছয়টি চাকা ও চারটি সোলার প্যানেল রয়েছে। এটি মঙ্গলের পৃষ্ঠে ঘণ্টায় ২০০ মিটার বেগে চলতে সক্ষম।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও চীনের মহাকাশযান মঙ্গলের কক্ষপথে প্রবেশ করেছে। এর মধ্যে নাসার পারসিভিয়ারেন্স রোভারটি গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করেছে।
 

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর