শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৭ পিএম, ২০২৪-১০-০৫
মাসুদুজ্জামান রাজীব
হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির এর মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম'কে গ্রেফতার করা হয়েছে। ৪ অক্টোবর (শুক্রবার) ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়াও ইমতিয়াজ সেলিম পল্লবী ও খিলগাঁও থানার আরো দুটি মামলার এজাহার নামীয় আসামি।
উল্লেখ্য,তার বিরুদ্ধে আরো তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরকে ‘জঙ্গি’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন আইজিপি মো. ময়নুল ইসলাম।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited