শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৭:৫৪ পিএম, ২০২৫-১১-১৭
আনোয়ারায় নাশতা খেতে বেরিয়ে নিখোঁজ হয়েছে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্র। ওই শিক্ষার্থীর নাম মো. আইনুল ইশমাম। সে উপজেলার মালঘর আহমদিয়া ছাবেরিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা হেফজ ও এতিমখানার দাওরা বিভাগের ছাত্র। আইনুল মাদরাসার হোস্টেলে থেকে পড়াশোনা করে আসছিল।
আইনুলের পরিবারের সদস্যরা জানান, সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় মাদরাসা থেকে নাশতা খেতে বের হয় আইনুল। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। পরে একটি অপরিচিত নম্বর (০৯৬৩৮৫৬৩৭১৪) থেকে শিশুটির এক আত্মীয়কে ফোন করে অপহরণের কথা জানান কয়েকজন। কিন্তু পরবর্তীতে ওই নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় তার বাবা মোহাম্মদ রফিক আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ শিশুটির মামা বোরহান শাকিল বলেন, প্রতিদিনের মতো সকালে মাদারাসার হোস্টেল থেকে নাশতা খেতে বের হয় আইনুল ইশমাম। কিন্তু পরে আর হোস্টেলে ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরই মধ্যে দুপুরের দিকে এক অপরিচিত নম্বর থেকে ফোন করে আইনুলকে অপহরণের কথা জানানো হয়। ফোন করা ব্যক্তি তাকে বাঁশখালী অপহরণ করে নিয়ে গিয়েছে বলে জানান। কিন্তু এরপর থেকে সেই নম্বরটি বন্ধ রয়েছে। আমরা খুবই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছি। আমার ভাগ্নেনেকে উদ্ধারে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই। কেউ খোঁজ পেলে তার ভাইয়ের নম্বরে (০১৫৮৬১৩৫৯৮৭) যোগাযোগ করার অনুরোধ রইলো।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এই ঘটনায় পরিবার জিডি করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।
নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান : মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited