শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:০৫ পিএম, ২০২২-০৩-০১
ইউক্রেনের এক নাবিক ৭৭ লাখ ডলারের একটি বিলাসবহুল প্রমোদতরী ডুবানোর চেষ্টা করেন।
কারণ প্রমোদতরীটির মালিক আলেকজেন্ডার মিজিভ নামে এক রুশ নাগরিক। এ অপরাধে শনিবার তারাস ওস্তাপচুক (৫৫) নামে ইউক্রেনের ওই নাবিককে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। খবর বিবিসির।
স্পেনের মোলারকা বন্দরে নোঙর করা বিলাসবহুল প্রমোদতরীটির ইঞ্জিন রুমের ভাল্ব খুলে দেন তারাস ওস্তাপচুক।
এ সময় জাহাজটিতে পানি ঢুকে আস্তে আস্তে ডুবতে থাকলে সেখানকার এ নিরাপত্তা প্রহরি বিষটি পুলিশকে জানালে, পুলিশ এসে ওই নাবিককে গ্রেফতার করে।
পরে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। আদালতে ওই নাবিক বলেন, লেডি আনাসতানিয়া নামে বিলাসবহুল প্রমোদতরীটির মালিক একজন যুদ্ধাপরাধী।
কারণ তিনি রাশিয়ায় অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত। তার বিক্রি করা অস্ত্র দিয়ে ইউক্রেনের নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছেন।
গত ১০ বছর ধরে রুশ মালিকের ওই জাহাজটিতে কাজ করে আসছিলেন। কিন্তু গত শুক্রবার গণমাধ্যমে প্রচারিত এক খবরে দেখতে পান, কিয়েভের একটি আবাসিক এলাকায় বেসারিক লোকজনের একটি বহুতল ভবনে বোমাবর্ষণ করছে একটি রুশ হেলিকপ্টার।
যে অস্ত্র দিয়ে ভবনটিতে হামলা করা হয়, তা ওই বিলাসবহুল প্রমোদতরীটির রুশ মালিকের প্রতিষ্ঠানের তৈরি।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited