চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারা শরিকদের মালিকানাধীন পুকুরে ‘বড়শি প্রতিযোগিতা’ বন্ধে প্রশাসনের নির্দেশ

আনোয়ারা, প্রতিনিধি ::    |    ১০:৫০ এএম, ২০২৬-০৭-৩০

আনোয়ারা শরিকদের মালিকানাধীন পুকুরে ‘বড়শি প্রতিযোগিতা’ বন্ধে প্রশাসনের নির্দেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের একটি শরিকানাভুক্ত পুকুরে আয়োজন করা কথিত ‘বড়শি প্রতিযোগিতা’ বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যৌথ মালিকানাধীন পুকুরে শরিকদের সম্মতি ছাড়া এ ধরনের আয়োজনের অভিযোগ তুলে সাংবাদিক মিজানুর রহমান চৌধুরীসহ শরিকদের আবেদনের পর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

আবেদনে উল্লেখ করা হয়, আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের মরহুম তজম্মুল আলী চৌধুরীর উত্তরাধিকারীদের যৌথ মালিকানাধীন ‘বুড়িপুকুর’ দীর্ঘদিন ধরে শরিকদের সম্মতিক্রমে শুধুমাত্র মৎস্যচাষের উদ্দেশ্যে ইজারা দেওয়া হয়ে আসছে।

অভিযোগে বলা হয়, শরিকদের মধ্যে সরোয়ার জামান ও ফরিদ উদ্দিন মৎস্যচাষের জন্য পুকুরটি ইজারা নিলেও পরবর্তীতে অন্যান্য শরিকদের কোনো ধরনের লিখিত বা মৌখিক সম্মতি ছাড়াই সেখানে বহিরাগতদের অংশগ্রহণে তথাকথিত ‘বড়শি প্রতিযোগিতা’র আয়োজন করেন। এতে প্রচুর মানুষের সমাগমের পাশাপাশি বিভিন্ন এলাকার অসামাজিক ও অপরাধপ্রবণ ব্যক্তিদের উপস্থিতির আশঙ্কা রয়েছে বলে আবেদনকারীরা দাবি করেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আয়োজকদের ঘোষণামতে প্রতিযোগিতাটি টানা ২৪ ঘণ্টা দিন-রাতব্যাপী পরিচালিত হওয়ার কথা ছিল। এর ফলে পুকুরসংলগ্ন বসতবাড়িতে বসবাসকারী নারী, শিশু ও প্রবীণদের স্বাভাবিক চলাচল এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা, সামাজিক পরিবেশ ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

এ প্রেক্ষিতে সাংবাদিক মিজানুর রহমান চৌধুরীসহ শরিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে যৌথ মালিকানাধীন পুকুরে অবৈধ ও বেআইনিভাবে আয়োজিত বড়শি প্রতিযোগিতা বন্ধ, বিষয়টি তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আবেদনটির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আনোয়ারা থানার অফিসার ইনচার্জের কাছেও পাঠানো হয়।

আবেদনের পর উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে আবেদনকারী পক্ষের দাবি, যৌথ সম্পত্তি নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল শরিকের সম্মতি অপরিহার্য। শরিকদের অনুমতি ছাড়া এ ধরনের আয়োজন সম্পত্তির অধিকার ক্ষুণ্ন করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটাতে পারে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর