শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:৩৫ পিএম, ২০২২-০৩-২৯
কাতার বিশ্বকাপে ওঠার লড়াইয়ে প্লে-অফের ফাইনালে মঙ্গলবার (২৯ মার্চ) রাতে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এ ম্যাচ জিতলেই চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করবে ক্রিস্টিয়ানো রোনালদেরা দল।
নিজের শেষ বিশ্বকাপে বেশ আত্মবিশ্বাসী রোনালদো। জানিয়ে দিলেন পর্তুগাল ছাড়া বিশ্বকাপই হবে না। বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের সেমিফাইনালে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে শেষ মুহূর্তে এসে গোল করে প্রতিযোগীতা থেকে বিদায় করে উত্তর মেসিডোনিয়া। তবে ইতালিকে পারলেও পর্তুগালকে এভাবে বিদায় করতে পারবে না বলে জানিয়ে দিলেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা মনে করেন, পর্তুগিজদের ছাড়া বিশ্বকাপই হবে না।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো জানান, 'উত্তর মেসিডোনিয়া খুব ভাল দল। গোছানো দল। কিন্তু আমরা যদি নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারি, বিশ্বের যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। ’
প্রতিপক্ষ যেমনই হোক না কেন তা তোয়াক্কা করছেন না রোনালদো। বিশ্বকাপে খেলার প্রত্যয় ব্যক্ত করে রোনালদো বলেন, ‘গত রাতে ঘুমানোর আগে ভাবছিলাম, খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় স্টেডিয়ামের বাজনা বন্ধ করে দিলে কেমন হয়? আমাদের সঙ্গে দর্শকরাও জাতীয় সংগীত গাইবেন, সবাই সেটা শুনতে পাবে, একটা একাত্মতা তৈরি হবে। বিশ্বকাপে যাওয়ার জন্য যে আবেগ, যে একাত্মতা আমাদের দরকার। আমি দর্শকদের অনুরোধ করব, আপনারা সবাই মাঠে আসুন। মাঠ ভরিয়ে দিন। কথা দিচ্ছি, আমরা জিতব। আপনারা শুধু মাঠে এসে গর্জনে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিন। এখানে আমরাই ফেভারিট। পর্তুগাল ছাড়া বিশ্বকাপ নয়। এখানে কোনো ব্যক্তি নেই, আমরা একটি দল। ’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited