চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিভাগের বর্ষপূর্তি উপলক্ষে সেমিনার

খবর বিজ্ঞপ্তি    |    ০৪:৫৮ পিএম, ২০২৫-১১-১১

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিভাগের বর্ষপূর্তি উপলক্ষে সেমিনার

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘হাড়ের ক্ষয়জনিত রোগের পার্থক্য দূরীকরণসহ চিকিৎসার উন্নতি ও ক্লিনিক্যাল অনুশীলন’ বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার আজ ১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ একরাম হোসেনের সভাপতিত্বে ও জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিয়া ও আইসিইউ) ডা. মৌমিতা দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. পলাশ নাগ। বক্তব্য রাখেন হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. এইচ.এম হামিদুল্লাহ মেহেদী। প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ডা. দোস্ত মোহাম্মদ (জয়) ও ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফখরুল আহমেদ। শুরুতে কেক কেটে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তির উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ তৌহিদুল আনোয়ারসহ জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ সেমিনারে অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, লোকবল সংকট থাকা সত্ত্বেও রোগীর ব্যাথা ব্যবস্থাপনায় জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই জেলার সাধারণ মানুষের সাথে সাথে অত্র হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীবৃন্দরাও এর সেবা পেয়ে আসছেন। বিশ্বে প্রতি ৩ জনের মধ্যে ১ জন মহিলা ও প্রতি ৫ জনের মধ্যে ১ জন পুরুষ অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগে ভূগছে। রোগটি প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তন, ব্যায়াম, ক্যালসিয়াম ও ভিটামিন-ডি সমৃদ্ধ খাবার গ্রহণের পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাড় ভালো রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগসহ অন্যান্য বিভাগে চিকিৎসা-সেবার মান আরও কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব। 
অন্যানা অতিথিবৃন্দ ব্যাথা ব্যবস্থাপনা ও ফিজিওট্রিস্টের ভূমিকা কি হতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসাথে দেশের মানুষের চিকিৎসাসেবার মান উন্নতকরণে ও পূনর্বাসন চিকিৎসায় ফিজিয়াট্রিস্টগণ অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। 
সেমিনারে জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. পলাশ নাগ জানান, গত ২০২৩ সালের এই দিনেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন এন্ড  রিহ্যাবিলিটেশন বিভাগের যাত্রা শুরু হয়। ২০২৩ সাল থেকে চলতি ২০২৫ সালের এ পর্যন্ত ফিজিওথেরাপী ইউনিটে মোট ১০ হাজার ৭৮ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়ে সরকারকে ৬ লাখ ২ হাজার ৩৪০ টাকা রাজস্ব দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড  রিহ্যাবিলিটেশন বিভাগের বহিঃ বিভাগে এ পর্যন্ত ১১ হাজার ৬৮০ জন, ৬৭ জন রেফার্ড রোগীর পাশাপাশি ৩৩জন রোগীকে ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এ বিভাগে ফিজিওথেরাপিষ্টের পদ শূন্য রয়েছে। পদটি পূরণ হলে আমরা আরও বেশী সেবা দিতে পারবো। 
 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর