চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কোভিড-১৯ টিকার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সিআইইউতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৫ পিএম, ২০২৬-০৬-২০

কোভিড-১৯ টিকার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সিআইইউতে সেমিনার

কোভিড-১৯ টিকাদান পরবর্তী স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সেমিনার সম্প্রতি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়। সিআইইউ-এর মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং সেন্টারের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়া কলেজ অব পাবলিক হেলথ-এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম মাহমুদ খান। তিনি একই সঙ্গে জন এ ড্র প্রফেসর ইন হেলথকেয়ার অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিরেক্টর অব গ্র্যাজুয়েট স্টাডিজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
“কোভিড-১৯ ভ্যাকসিনেশন অ্যান্ড সাবসিকুয়েন্ট ইউজ অব হেলথকেয়ার সার্ভিসেস: আ স্টাডি বেইজড অন ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ ডাটা ফ্রম দ্য ইউএসএ” শীর্ষক সেমিনারে অধ্যাপক মাহমুদ খান যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে কোভিড-১৯ টিকাদান মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের আচরণে কী ধরনের প্রভাব ফেলেছে, তা তুলে ধরেন। তিনি বলেন, টিকাদান শুধু সংক্রমণ ও গুরুতর অসুস্থতার ঝুঁকি কমায় না, বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবা ব্যবহারের ধরন, প্রতিরোধমূলক চিকিৎসা গ্রহণ এবং সামগ্রিক জনস্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, কার্যকর জনস্বাস্থ্য নীতি প্রণয়নের জন্য গবেষণাভিত্তিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ মহামারির অভিজ্ঞতা ভবিষ্যতের স্বাস্থ্য সংকট মোকাবিলায় নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করবে।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক খান স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্যসেবা ব্যবহার, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং বৃহৎ পরিসরের স্বাস্থ্যখাত জরিপ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক। গত তিন দশকে তিনি বিশ্বের ২০টিরও বেশি দেশে টিকাগ্রহণ ও টিকাসংক্রান্ত অনীহা, স্বাস্থ্য অর্থায়ন, স্বাস্থ্য হস্তক্ষেপের অর্থনৈতিক মূল্যায়ন এবং স্বাস্থ্যব্যবস্থার কার্যকারিতা নিয়ে গবেষণা পরিচালনা করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, মেডিকেয়ার অ্যাডভান্টেজ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ব্যবহার এবং স্বাস্থ্যসেবার দক্ষতা বিষয়ক নীতিনির্ভর গবেষণায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সিআইইউ-এর সহকারী রেজিস্ট্রার রুমা দাশ এর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। এতে স্বাগত বক্তব্য দেন মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ও সিআইইউ স্কুল অব ল’-এর সহকারী ডিন নাজনীন আক্তার। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 
মূল প্রবন্ধ উপস্থাপনার পর অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। তারা টিকাদান কর্মসূচি, স্বাস্থ্যসেবা ব্যবহারের প্রবণতা এবং জনস্বাস্থ্য গবেষণার বিভিন্ন দিক নিয়ে বক্তার সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব জর্জিয়ার সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সিআইইউ-এর মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং সেন্টার (এমএইচডব্লিউসি) এ কর্মসূচির আয়োজন করে। মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং সেন্টার (এমএইচডব্লিউসি) চট্টগ্রামে প্রথম এবং দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম অগ্রণী উদ্যোগ। একই সঙ্গে, এই সেন্টারটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের মানসিক সুস্থতা এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে। কেন্দ্রটি জনস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে থাকে।
 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর