চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন

আমাদের ডেস্ক :    |    ০৮:০৮ পিএম, ২০২০-১০-৩১

যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন


 

 

সারা দেশের ন্যায় চট্টগ্রামেও যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে -২০২০ উদযাপন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ দামপাড়াস্থ অডিটরিয়ামে উৎসব মূখর পরিবেশে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এ কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন করেছে (সিএমপি)। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা ও কমিউনিটি পুলিশিং এ ভালো দক্ষতা অর্জনকারী ব্যক্তিদের মধ্যে সনদ ও সম্মাননা স্বারক প্রদান। চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সদস্য সচিব অহিদ সিরাজ, অতিরিক্ত কমিশনার ট্রাফিক শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোস্তাক আহম্মেদ খান উপস্থিত ছিলেন। সিএমপি কমিশনার বলেন, ২০১৬ সাল থেকে কমিউনিটি পুলিুশং কার্য্ক্রম শুরু হয়েছে। আজ ৩১ অক্টোবর এ মিলন মেলার মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ তাদের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে পুলিশের পক্ষে জনমত তৈরিতে আরো একধাপ এগিয়ে গেল। এদিকে চট্টগ্রাম জেলা পুলিশ যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন করছে। আজ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার ১৪ টি উপজেলার কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি নুরুল হুদা, মিরসরাই কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারি নাসির উদ্দিন, বোয়ালখালী কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারি মনির খান বক্তব্য রাখেন। এ সময় সীতাকুন্ড উপজেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয়ক আলাউদ্দিন সাবেরী ও চট্টগ্রাম জেলা পুলিশের এস আই ফকর উদ্দিন আল রাজীকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্বারক ও সনদ উপহার দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে এস এম রশিদুল হক বলেন, বাংলাদেশ পুলিশ এখন জনগণের পুলিশ। পুলিশের সাথে সাধারণ মানুষের এখন নিবিড়তা বাড়ছে। স্থানীয় যে কোন সমস্যা সমাধানে পুলিশই বেশি ভূমিকা রাখছে। পুলিশের সেবা এখন এতটাই সহজলভ্য যে পুলিশ সাধারণ মানুষের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, পুলিশের চাকরি এখন সেবাধর্মী। সকল ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ দৃষ্টান্তমূলক সেবায় নিয়োজিত রয়েছে। পুলিশ এখন জনতার হয়ে কাজ করছে উল্লেখ করে পুলিশ সুপার আরো বলেন, করোনা মহামারীতে পুলিশের যে আবদান তা ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। করোনায় পুলিশ রাস্তায় কাজ করছে। করোনা রোগীর পাশে দাঁড়িয়েছে। করোনায় যত বেশি পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশ ততবেশি কাজে উদ্যমী হয়েছে। 


 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর