শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:০০ পিএম, ২০২৫-০৮-০৯
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা-কর্ণফুলী :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলাম বলেছেন “ভালো মানুষরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে অপরাধীরা পালিয়ে বেড়াতে বাধ্য হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবার আগে সৎ ও সচেতন নাগরিকদের একসাথে কাজ করতে হবে। পুলিশ সবসময় জনগণের পাশে আছে, তবে অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য।” কর্ণফুলী থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথি বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, “পুলিশকে জনগণের বন্ধু ভেবে আইন সবার জন্য সমান। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোহেল পারভেজ এবং কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার জামাল উদ্দীন চৌধুরী, ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকার, কর্ণফুলী থানা সিটিজেনস ফোরামের সাধারণ সম্পাদক মাষ্টার মনির আবছার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ।
ওপেন হাউজ ডে তে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতামত ও প্রস্তাব দেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited