শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৬:২১ পিএম, ২০২৫-০৭-০১
চট্টগ্রাম আনোয়ারা উপজেলা ১১নং জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জায়গা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছে। এঘটনায় আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার সূত্রে জানাযায়, ২৬শে জুন (বৃহস্পতিবার) বিকাল ৩টার দিকে আবদুল আজিজ গংদের উপর পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
এতে গুরুতর আহত হয় মো: মিজানুর রহমান (৩০) আবদুল আজিজ (৩৯) আবদুর রহমান (৬২) মোঃ জাহাঙ্গীর (৩৫) সাইমুন উদ্দিন (১৮) তাসলিমা আক্তার (২৮) ছেমনরা বেগম (৩৫) উর্মি আক্তার (২২) আহতদের মধ্যে ৩জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকীরা স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা। এতে আবদুল আজিজ বাদী হয়ে আনোয়ারা থানায় ১৬ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান চলছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited