শিরোনাম
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৪:২৪ পিএম, ২০২২-০৮-০৪
মানিকছড়ি উপজেলাধীন যোগ্যাছোলা ইউনিয়নের আসাদতলী এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি উপজেলার আসাদতলী এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে যান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী। পরে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে ঐ এলাকার কাজী আব্দুল মান্নান’কে ৬০ হাজার টাকা ও একই এলাকার মো. মুছা মিয়া ৬০ হাজার করে মোট ১ লক্ষ ২০ টাকার অর্থদন্ড প্রদান করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী বলেন, ইজারা বহির্ভূত কিছু অসাধু বালু উত্তোলনকারী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলার আসাদতলী এলাকায় বালু উত্তোলন করে আসছে মর্মে খবর পেয়ে সেখানে গেলে অবৈধ বালু উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০০৯ এ দুজন ব্যক্তিকে ৬০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited