শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০৬:১৬ পিএম, ২০২৫-০৪-২১
চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাজির দেউরি নুর আহমদ সড়ক—যেখানে প্রতিদিনই চলাচল করেন নগরীর মেয়র, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ। অথচ এই সড়কের মাঝখানেই সগর্বে দাঁড়িয়ে আছে এক ‘দানব ডাস্টবিন’—যার ক্ষমতা এতটাই অদৃশ্য ও প্রবল যে একের পর এক পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও তার একচুলও নড়চড় হয়নি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দৈনিক ময়লার স্তুপ এই গুরুত্বপূর্ণ রাস্তাটির অর্ধেকজুড়ে ফেলা হয়। শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ময়লা এনে এখানে স্তুপ করা হয়, পরে কর্পোরেশনের বড় গাড়ি এসে তা নিয়ে যায়। প্রতিদিনই এই প্রক্রিয়ায় সৃষ্টি হয় পরিবেশ দূষণ, দুর্গন্ধ, ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। আশপাশের অফিস, দোকানপাট, এমনকি পথচারীরাও ভোগে চরম দুর্ভোগে।
এই রাস্তার পাশে রয়েছে বিএনপির বিভাগীয় কার্যালয়, একাধিক দৈনিক পত্রিকার অফিস এবং ছোট-বড় অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। অফিসের কর্মীরা জানালেন, “আমরা প্রতিদিন নাক চেপে অফিস করি, জানালা খোলা তো দূরের কথা, দরজা খোলা রাখলেও দম বন্ধ হয়ে আসে।”
রাস্তার পাশে খাবারের দোকানগুলোতে কর্মচারীরা নাস্তা করলেও বলেন, “পেটের দায়ে কাজ করি, খেতে বসলে ময়লার গন্ধে গা গুলিয়ে উঠে, তবুও চলতে হয়।”
রাস্তার হকার উচ্ছেদে মাঝে মাঝে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অভিযান দেখা যায়, কিন্তু দানব ডাস্টবিনের দিকে যেন কারো নজর নেই! বরং কিছুদিন আগে রাস্তার মধ্যেই ঘেরা দিয়ে এই স্তুপের জন্য 'সুশোভিত' করে দেওয়া হয়েছে পাকাপোক্ত জায়গা।
পথচারীরা ক্ষোভের সঙ্গে বলছেন, “কাজির দেউরির মতো এলিট এরিয়ায় রাস্তার মাঝখানে ময়লার বিশাল ডাস্টবিন? এটা কীভাবে সম্ভব! আমরা নাক চেপে ধরে নিশ্বাস বন্ধ করে যাতায়াত করি।”
এমনকি একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি তুলে ধরা হলেও, ডাস্টবিনটি যেন অলঙ্ঘনীয় দেয়ালের মতো টিকে আছে। অনেকেই বলছেন, এই জায়গাটির পেছনে হয়তো কোনো অদৃশ্য স্বার্থচক্র কাজ করছে, যার ফলে কর্পোরেশন চাইলেও এখান থেকে সরাতে পারছে না।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “স্বৈরাচারীরা পতন হয়েছে, সরকার বদলেছে, অথচ এই দানব ডাস্টবিন টিকে আছে। মনে হয় এটি জনপদের বুকে গড়ে ওঠা এক অদৃশ্য কর্তৃত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।”
নগরবাসীর প্রশ্ন—চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক যদি এমন অবস্থায় থাকে, তাহলে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহরের স্বপ্ন কি শুধুই কাগজে-কলমে?
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited