শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৪:৪৫ পিএম, ২০২৪-১২-২৬
রাঙামাটি শহরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে সুজন দত্ত নামের এক যুবককে এক বছরের দন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা, রাঙামাটি শহরে পূর্ত ভবন সংলগ্ন বনশ্রী সড়ক এলাকা থেকে আসামবস্তির বাসিন্দা রনজিৎ দত্তের সন্তান সুজন দত্তকে (৩০) ৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে।
পরবর্তীতে সে মোবাইল কোর্টের কাছে নিজের দোষ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে রাঙামাটির সুপার ড. ফরহাদ হোসেন স্যার জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আমাদেরকে দলমত নির্বিশেষে মাদকের সাথে জড়িত সকলের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা অবৈধ চোরাচালানকারিসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited