চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পরিবহন শ্রমে যুক্ত ১৫ হাজারেরও বেশি শিশু

রিপোর্টার    |    ০৩:৫৬ পিএম, ২০২২-০৬-২৩

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পরিবহন শ্রমে যুক্ত ১৫ হাজারেরও বেশি শিশু


চট্টগ্রামে পরিবহন খাতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক গবেষণা প্রতিবেদনের মোড়ক উম্মোচন( ২২ জুন ২০২২)  বিভাগীয় শিশুশ্রম কল্যাণ  পরিষদ চট্টগ্রাম এর ১৪তম সভায় বিভাগীয় কমিশনার চট্টগ্রাম  মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় ।

 সভার শুরুতে নিয়মিত কার্যবিবরণী উপস্থাপন করেন সদস্য সচিব কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবারারত।


সভার  কার্যবিবরণী ও আলোচ্যবিষয় উপস্থাপন করেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর  পরিদর্শক বিশ্বজিৎ শর্মা। সভায় উন্নয়ন সংস্থা ঘাসফুল কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় পরিবহন সেক্টরে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের উপর  গবেষণা প্রতিবেদনের মোড়ক উম্মোচন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার  মোঃ আশরাফ উদ্দিন। সমাজ বিজ্ঞানী ও গবেষক ড. মনজুর -উল-আমিন চৌধুরী ÔChildren Working in the Hazardous Road Transport Sector in Chattogram City, Bangladesh - A Sociological Profile Õ ডিজিটালি উপস্থাপন করেন। দৈবচয়ন পদ্ধতির মাধ্যমে চট্টগ্রামের ৩৫টি স্পট থেকে ৩৩৮জন ঝূঁকিপূর্ণ পরিবহন সেক্টরে যুক্ত শিশুর উপর জরিপ কাজ সম্পাদন করা হয়।  গবেষণা প্রতিবেদনে গবেষক ড.মনজুর-উল-আমিন চৌধুরী বলেন, চট্টগ্রাম শহরে পরিবহন সেক্টরে বর্তমানে ১৫ হাজারেরও বেশী শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত। হেলপার কাম অস্থায়ী ড্রাইভার হিসেবে কাজ করছে ৭১.৯০% শিশু। পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে ঝূঁকিপূর্ণ পরিবহন শ্রমে যুক্ত হয়েছে ৩৬.৬৯% শিশু। শারীরিক নির্যাতনের শিকার ৯১.৪২% শিশু। যৌন নির্যাতনের শিকার ১২.৭২% শিশু। পর্ণোগ্রাফিতে আসক্ত ২৪.৫০% শিশু। টিকটক তৈরী করে ৬.৮৩% শিশু। মাদকাসক্ত ১১.২৪% শিশু এবং এতে দেখা যায় কন্যা শিশু নয় ছেলে শিশুদের মধ্যেও ১৭.১৬% বাল্যবিবাহের শিকার। গবেষক তাঁর উপস্থাপনায় পরিববহন সেক্টরে যুক্ত শিশুদের উন্নয়ন ও সুরক্ষার জন্য যে সুপারিশমালা প্রস্তাব করেছেন তা হলো - জেলা প্রশাসনের নেতৃত্বে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিআরটিএ, ট্রাফিক বিভাগ ও পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের উদ্যোগে শিশুশ্রম হ্রাস ও প্রতিরোধে কর্পোরেট হাউজ গুলো এগিয়ে আসলে চট্টগ্রামে শিশুশ্রম কমে আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, ডিসি সিএমপি, উপমহাপুলিশ পরিদর্শক চট্টগ্রাম রেঞ্জ, পরিচালক সমাজসেবা অধিদপ্তর, পুলিশ সুপার শিল্পাঞ্চাল চট্টগ্রাম, পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর, উপপরিচালক বিআরএ, ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, ওয়ার্ল্ড ভিশন চট্টগ্রামের শ্যামল ফ্রান্সিস রোজারিও, ঘাসফুলের প্রকল্প ব্যবস্থাপক সিরাজুল ইসলামসহ বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ চট্টগ্রাম’র প্রতিনিধিবৃন্দ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর