শিরোনাম
সালাহ উদ্দিন সালাম, কক্সবাজার সদর : | ০৬:১৪ পিএম, ২০২০-১০-০৭
গ্যকাল ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রুপে চলমান সংঘর্ষে নিহত চার জনের মধ্যে একজন বাংলাদেশী, বাকি তিন জন রোহিঙ্গা। নিহত বাংলাদেশী টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার নূর হোসেনের ছেলে নুরুল হুদা।
গত মঙ্গলবার ৬ অক্টোবর দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে দুই জন বাংলাদেশী মাইক্রো চালক অপহরণের স্বীকার হন। তাদের মধ্যে একজন হ্নীলার নূরুল হুদা অন্যজন তার সহযোগী একই ইউনিয়নের রংগীখালী এলাকার দিলদার আহম্মেদের ছেলে নুরুল বশর। অপহরণের সময় দুইজনকে বেধড়ক পেঠানোর পরে নুরুল হুদাকে জবাই করে হত্যা করা হয় এবং নুরুল বশরকে আটকে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে এক পক্ষ নুরুল হুদার মাইক্রো ভাড়া করে কুতুপালং ক্যাম্পে ঘটনাস্থলে প্রবেশ করলে অপর পক্ষের হাতে দুই বাংলাদেশী হামলার স্বীকার হন। এদিকে নুরুল বশরকে উদ্ধার করতে স্থানীয় প্রশাসন ও ক্যাম্প ইনচার্জের সহায়তার অপেক্ষায় রয়েছেন।
সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করায় রোহিঙ্গা ক্যাম্প থেকে এন জিও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত জাতীয় সংঘের সকল এন জিও কর্মীদের কক্সবাজার শহরে ফেরত আসার নির্দেশ দেয়া হয় স্ব স্ব এন জিওর পক্ষ থেকে। এন জিও কর্মীরা যাতে দ্রুত ফিরে আসতে পারে সেজন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থাও করা হয়। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited