শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:০৫ পিএম, ২০২২-০২-১৩
ভালোবাসা দিবসের প্রকাশ হতে যাচ্ছে সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠের নতুন গান-ভিডিও। এর শিরোনাম ‘আমি সুনীল বলছি’।
লেখক-গীতিকবি স্যামুয়েল হক’র কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন মুনতাসির তুষার। মিউজিক প্রোগামিং ও মিক্স মাস্টারে ছিলেন সালমান জেইম।
গানটির গল্পনির্ভর ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের জমিদার বাড়ি এবং এর আশপাশের নয়নাভিরাম স্থানে। এতে অভিনয় করেছেন ‘গহীন বালুচর’খ্যাত নায়ক আবু হুরায়রা তানভীর ও শারমিন আঁখি। তাদের পাশাপাশি রয়েছে আরও বেশ কয়েকজন। আছে শ্রীকান্ত আচার্যের উপস্থিতিও। ভিডিও নির্মাণ করেছেন শিহাব শিকদার।
নিজ কণ্ঠের গান ‘আমি সুনীল বলছি’ প্রসঙ্গে শ্রীকান্ত আচার্য বলেন, ‘এটি একটি ঐতিহাসিক প্রেমের গান। যে গানের নায়ক নন্দিত কবি, ঔপন্যাসিক ও লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। কবি এ গানে তার নায়িকা মনীষা’র বর্ণনা করতে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানের পাশাপাশি পরিস্থিতির কথা তুলে ধরেছেন। গানটি শুনলেই শ্রোতারা তা বুঝতে পারবেন।
তিনি আরও বলেন, ‘গানটির বিশেষত্ব হচ্ছে, এ ধরনের গীতিকবিতা নিয়ে কাজ করার লেখক খুব বেশি নেই। তাই এ গানের গীতিকবি স্যামুয়েল হককে শ্রদ্ধা জানাতেই হয়। সত্যিই, গানের গল্পটা বেশ মুগ্ধ করেছে আমায়। গানের কথার পাশাপাশি মুনতাসির সুরও করেছেন অসাধারণ। ’
২০২১ সালের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের সিএল লেনের ‘স্টুডিও ভাইব্রেশন’- এ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শ্রীকান্ত আচার্য। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসের সন্ধ্যায় দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে থেকে প্রকাশ পাচ্ছে শ্রীকান্ত আচার্যের কণ্ঠের এই গান।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited