শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:১৯ পিএম, ২০২৫-১২-২৪
চট্টগ্রাম: ভূমি ব্যবহারে অনুমতি ও ভবনের নকশা অনুমোদন হলেও ঘুষ না দেওয়ায় ভবন নির্মাণের অনুমতিপত্র আটকে দিয়েছে সিডিএর অসাধু কর্মকর্তারা। ভুক্তভোগী এক ব্যক্তির এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে দাবি করা হয়, নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা হাসান মুরাদসহ ৯ জন প্রায় সাড়ে ১৩শ’ বর্গমিটার জায়গায় ভবন নির্মাণের জন্য সিডিএতে ভূমি ব্যবহারের ছাড়পত্র চেয়ে আবেদন করে। ছাড়পত্র পাওয়ার পর ভবনের নকশা অনুমোদনের আবেদন করে তারা। নকশা অনুমোদন হলেও অনুমতিপত্র দিতে সিডিএর সহকারী নগর পরিকল্পনাবিদ কামাল হোসেন, সহকারী অথরাইজ অফিসার মুহাম্মদ ইলিয়াছ হোসেন, তৎকালীন অথরাইজ অফিসার-১ মোহাম্মদ হাসান, ডিএ আলমগীর তালুকদার, সেকশন অফিসার সুবীর বড়ুয়া ঘুষ দাবি করে। ঘুষ না দেওয়ায় একবছরের বেশি সময় ধরে ফাইল আটকে রাখেন তারা দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলম জানান, অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি। এতে আমরা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছি। সিডিএর যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে দুদক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited