শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৯:০২ পিএম, ২০২২-০৫-২৩
টেকনাফে দুটি পৃথক অভিযানে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১১৮ বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ভোররাতে টেকনাফের দমদমিয়া ও শাহপরীর দ্বীপে অভিযান দুটি পরিচালনা করেন বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন সদস্যরা।
উদ্ধার করা মাদকের মূল্য ১০ কোটি ৬১ লক্ষ ২৭ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার ভোররাত পৌনে ৪ টার সময় টেকনাফ দমদমিয়া কামালের জোড়া নামক এলাকার কেওড়া বাগানের টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি হতে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
একপর্যায়ে মানুষের পায়ের আওয়াজ বুঝতে পেরে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ ও ধাওয়া করে। এসময় দুজন ব্যক্তি কেওড়া বাগানে কিছু লুকিয়ে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল কেওড়া বাগানের সম্ভাব্যস্থানে ব্যাপক তল্লাশি করে গাছের ঝোপে লুকানো অবস্থায় কালো পলিথিনে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার মূল্য পাঁচ কোটি আটাশ লক্ষ টাকা।
অপরদিকে ভোররাত পৌনে ৩ টার সময় টেকনাফ শাহপরীরদ্বীপ নাফ নদীর কিনারা দিয়ে মাদকদ্রব্যের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদে শাহপরীরদ্বীপ বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বেড়িবাঁধে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
একপর্যায়ে ২/৩ জন ব্যক্তিকে কয়েকটি বস্তা মাথায় করে নাফ নদী হতে বেড়িবাঁধের উপরে উঠতে দেখে বিজিবি টহলদল চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়।
চোরাকারবারিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বহনকৃত বস্তাগুলো ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল বস্তাগুলোর ভিতর হতে পাঁচ কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১১৮ বোতল বার্মিজ মদ উদ্ধার করে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited