শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ১২:০০ এএম, ২০২৬-১০-১০
চট্টগ্রামের রাউজানে কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় খোরশেদ আলম (৩২) নামের এক দুবাই-প্রবাসীর মৃত্যু হয়েছে ।
শুক্রবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পৌরসভার কবি নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় স্বামীর সাথে বাইকে থাকা খোরশেদ আলমের স্ত্রী রায়সা ওসমান (১৮) গুরুতর আহত হয়েছে ।
নিহত খোরশেদ আলম রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দলই নগর গ্রামের খায়ের আহমেদের পুত্র। বিগত দুই মাস পূর্বে হাটহাজারী উপজেলার মইন্যাপুকুর এলাকার রায়সার সঙ্গে তাঁর বিয়ে হয়। আগামী ১৪ অক্টোবর ছুটি শেষে খোরশেদের প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল।
রাউজান হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্ত্রীকে নিয়ে রাউজান পৌরসভার নন্দনপার্ক কমিউনিটি সেন্টারে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান প্রবাসী খোরশেদ। দাওয়াত খেয়ে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পৌরসভার কবি নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই খোরশেদের মৃত্যু হয় এবং তাঁর স্ত্রী গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় খোরশেদ আলমের স্ত্রী রায়সা ওসমানকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাউজান হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজান জানান, বাইকটির অতিরিক্ত গতির কারণে বাঁকে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ায় সড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৭) নামে এক à...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে পার্বত্য এলাকার তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাà...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়ায় গোয়ালঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এক রাতেই এক কৃষকের ৩টি গরু লুট করে নিযà¦...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ‘বাবা (ইয়াবা) সোলায়মান’ নামে পরিচিত এক মাদক বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited