শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৫:০৬ পিএম, ২০২৬-১১-০২
চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সজিব উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রাকিব গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ফটিকছড়ির হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সজিব ও রাকিব মোটরসাইকেলে করে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। পথে হেঁয়াকো ইসলামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকের চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
বাঁশখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র...বিস্তারিত
সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ায় পুলিশের টহল গাড়ি ভাঙচুর ও এক কনস্টেবলের অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তà¦...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে মুচড়ে গেছে। এতে গাড়ির চালক à...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী চট্টগ্রাম জেলার হাটহাজারী সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন কà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব ইবাদতখানা মসজিদ পেতে যাচ্ছেন চট্টগ্রামের ফটিকছ...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : মিয়ানমার সীমান্ত দিয়ে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন পথ ব্যবহার করে বাংলাদেশে ঢুকছে ইয়াবা ও ক্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited