শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৫ পিএম, ২০২৪-১১-০৬
পটিয়া উপজেলাধীন শ্রীমাই বালু মহল এর সঠিক সীমানা নির্ধারণ ও খতিয়ানের দাগ চিহ্নিতকরণে চট্রগ্রাম জেলা প্রশাসককে অভিযোগ দিয়েছেন জমির ক্ষতিগ্রস্থ কৃষকরা। এতে অবৈধ ভাবে বালু উত্তেলন করে কৃষি জমির ফসল উৎপাদনে বাধা সৃষ্টির জন্য এস এম রেজা (রিপন), পিতা- মওলানা ইকবাল, মোঃ বুলু, পিতা- নুরুল ইসলাম সাং: বাহুলী, ৭নং ওয়ার্ড, পটিয়া, চট্টগ্রাম ছাড়াও আরো ৭/৮ জনকে অজ্ঞাত উল্লেখ করা হয়েছে ।
গত ২০ অক্টোবর চট্রগ্রাম জেলা প্রশাসক কায্যালয়ে পৃথক দুইটি অভিযোগ দায়ের করেন, মোতাহার হোসেন,কামাল উদ্দিন মেম্বার, শফি ও আলমগীর নামে তিন ভুক্তভোগি। তারা পত্রে স্বাক্ষরও করেন।
অভিযোগ পত্রে উল্লেখ করেছেন,শ্রীমাই বালু মহলের সংলগ্ন আমাদের নিজস্ব জমিতে আমরা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকি। কিন্তু ইদানীং কিছু অসাধু ব্যক্তিবর্গ বালু মহলের নামে অবৈধভাবে আমাদের জমি থেকে মাটি কেটে নিচ্ছে, যা আমাদের ফসল উৎপাদনে বাধা সৃষ্টি করছে এবং জমির সীমানা নির্ধারণে সমস্যা দেখা দিচ্ছে।
আরো উল্লেখ করেছেন যে,এ নিয়ে দীর্ঘদিন ধরে আমরা ঝগড়া-বিবাদে লিপ্ত হচ্ছি, এবং এই পরিস্থিতিতে ইতোমধ্যেই তিনজনের অধিক প্রাণহানি হয়েছে। পূর্ববর্তী সরকারের সময়ে বালু মহলের সীমানা সঠিকভাবে নির্ধারণ না করায়, খাস জমির দাগ নম্বর ভুলভাবে দেখিয়ে তিনটি বালু মহলের পরিবর্তে একটি মাত্র বালু মহল দেখানো হয়েছে। ফলে আমাদের জমির সীমানা নিয়ে জটিলতা আরও বেড়েছে।
তারা লিখিত অভিযোগে আরো বলেছেন,এই অবৈধ কার্যকলাপ থেকে মুক্তি পেতে এবং আমাদের জমির সঠিক সীমানা পুনঃনির্ধারণের জন্য জেলা প্রশাসকের সুনির্দিষ্ট হস্তক্ষেপ কামনা করছি। বাংলাদেশ সরকারের বালু মহল নীতিমালার আলোকে সঠিক প্রক্রিয়ায় ইজারা প্রদান করা হলে, আমাদের জমির সীমানা নিশ্চিত হবে এবং জমি রক্ষায় আমাদের কষ্ট লাঘব হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited