শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৩ পিএম, ২০২১-০৫-১০
শুধুমাত্র যারা এসএমএস পাবেন তাদেরকেই দ্বিতীয় ডোজের টিকা নিতে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
সোমবার (১০ মে) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘বর্তমানে আমাদের চট্টগ্রামে যে পরিমাণ ভ্যাকসিন মজুত আছে সেটি ঈদ পর্যন্ত চলবে। প্রথম ডোজ গ্রহণ করা ৭০ শতাংশ ব্যক্তি দ্বিতীয় ডোজ নিতে পারবেন। এটি শুধু আমাদের চট্টগ্রাম না, সারা দেশের জন্য প্রযোজ্য। সারা দেশের মোট ১৬ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাচ্ছেন না। তাদের ঈদের পরেই দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।’
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের আশ্বস্ত করেছেন, ঈদের পর নতুন ভ্যাকসিন আসবে। তখন বাকি সবাইকে দ্বিতীয় ডোজ দেয়া হবে। আমি আবারও বলছি, আপাতত যারা এসএমএস পাবেন, তারাই টিকা কেন্দ্রে আসবেন।’
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ‘চট্টগ্রামে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৩০১ জন। আজ (সোমবার) টিকা প্রদান করা হবে ২১ হাজার ২০০ জনকে।’
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited