শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৪৭ পিএম, ২০২২-০২-০৮
অনেক শঙ্কার পরও পাকিস্তান সফরের জন্য শক্তিশালী টেস্ট দলই ঘোষণা করল অস্ট্রেলিয়া। যে দলে চোট কাটিয়ে ফিরেছেন পেসার জস হ্যাজেলউড।
আর ৩ বছরের মধ্যে দলটির প্রথম টেস্ট সফরে ডাক পেয়েছেন স্পিনার অ্যাশটন অ্যাগার।
১৮ সদস্যের এই দলে মিচেল মার্শ, জস ইংলিস ও স্পিনার মিচেল সুইপসনও রয়েছেন। ১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তানে ঐতিহাসিক এই সফরটি করছে অজিরা।
চোটের কারণে বাদ পড়েছেন পেসার ঝাই রিচার্ডসন। তবে সদ্য শেষ হওয়া অ্যাশেজে চমক দেখানো আরেক পেসার স্কট বোল্যান্ড জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে অ্যাশেজে দারুণ ব্যাট করা উসমান খাজাও সুযোগ পেয়েছেন।
আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। আপাতত শুধু টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ২৫ মার্চ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শেষ হওয়ার আগে ওয়ানডে ও টি-টোয়েন্টির দল জানিয়ে দেবে তারা। এই সফরে তিন টেস্ট, সমান ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে দুদল।
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ–অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলউড, মারনাস লাবুশেন, নাথান লায়ন, উসমান খাজা, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, স্কট বোলান্ড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, মাইকেল নেসের, মিচেল সুইপসন, অ্যাশটন অ্যাগার।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited