চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এম. কামালউদ্দীন চৌধুরীর ইন্তেকাল

আমাদের ডেস্ক :    |    ০৭:৪৭ পিএম, ২০২৫-০১-০৮

ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এম. কামালউদ্দীন চৌধুরীর ইন্তেকাল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট (ব্যবস্থাপনা পরিচালক) ও বরেণ্য ব্যাংকার এম. কামালউদ্দীন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮ জানুয়ারি ২০২৫ বুধবার বিকাল ৩ টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী,এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

তিনি ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে যোগদান করেন। ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি  অগ্রণী ব্যাংকে ডেপুটি জেনারেল ম্যানেজার ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলেন। ১৯৬৩ সালে তৎকালীন হাবিব ব্যাংক লিমিটেড এ শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে তাঁর কর্মজীবন শুরু হয়। ইসলামী ব্যাংক থেকে অবসর গ্রহণের পর তিনি ইসলামিক কমার্শিয়াল ইন্সুরেন্স এর চেয়ারম্যান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক সিকিরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ও হজ্ব ফাইন্যান্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংকিংয়ের প্রসারে ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের টাস্ক কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।  

৯ তারিখ বাদ জোহর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে প্রথম জানাযা, বিকাল ৩টায় সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ২য় জানাযা, বাদ এশা বেইলি রোড়ে ৩য় জানাযা অনুষ্ঠিত হবে এবং ১০ তারিখ শুক্রবার বাদ জুমআ চট্টগ্রাম শহরের কাট্টলিতে ৪র্থ জানাযা শেষে নিজ এলাকায় দাফন করা হবে। বরেণ্য এ ইসলামী ব্যাংকারের ইন্তেকালে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা শোক জ্ঞাপন করেন। এছাড়া ইসলামী ব্যাংক পরিবারের পক্ষ থেকে তাঁর মাগফিরাত কামনা করে ব্যাংকের প্রধান ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাসমূহে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর