চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

‘পরিবেশের বিপর্যয় ঠেকাতে সচেতনতার কোনো বিকল্প নেই’

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৭:১৪ পিএম, ২০২৫-১২-০৩

‘পরিবেশের বিপর্যয় ঠেকাতে সচেতনতার কোনো বিকল্প নেই’

বাংলাদেশের উন্নয়নের পথে জলবায়ু পরিবর্তন অভিযোজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৩ ডিসেম্বর) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ জনবহুল দেশ; এখানে জমির পরিমাণ কম। রাঙামাটি পাহাড়ি অঞ্চল, সমতল ভূমি কম। জীবিকার প্রয়োজনেই মানুষ পাহাড়ে বসতি গড়ে তুলেছে। কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। খরা মৌসুমে কুয়া ও ঝরনার পানি শুকিয়ে যায়, মানুষ কাপ্তাই হ্রদের পানি পান করে অসুস্থ হচ্ছে—জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এসব ঘটছে।
বক্তারা আরও বলেন, একসময় মানুষ কাপ্তাই হ্রদের পানি পান করতো এবং দৈনন্দিন প্রয়োজনেও ব্যবহার করতো। কিন্তু বর্তমানে হ্রদের পানি দূষিত হয়ে পড়েছে। হ্রদের পাড়ের বাসিন্দারা বর্জ্য ফেলে পানিদূষণ বাড়াচ্ছেন। পরিবেশের বিপর্যয় ঠেকাতে সচেতনতার কোনো বিকল্প নেই। এসময় তারা বন উজাড় রোধ ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণে গুরুত্ব দিতে অনুরোধ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোবারক হোসেন।
পরিবেশ অধিদপ্তরের এসডি পাথওয়েজ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খালেদ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আছমা, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম এরিয়া ডিরেক্টর জমির উদ্দিন, ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার মোবারক হোসেন সাজিদ, আইসিটি ইন এডমিন অ্যাসোসিয়েট আরিফুল ইসলাম শাহ্, ফাইন্যান্স অ্যান্ড এডমিন অ্যাসোসিয়েট রাবেয়া বেগম এবং ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শাকিলা ইসলাম।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর