চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

স্টাফ রিপোর্টার :    |    ০৭:০২ পিএম, ২০২৬-০৮-১৩

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর আয়োজন ও ব্যবস্থাপনায় দিনটি উপলক্ষে খতমে কোরআন, খতমে বোখারী, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন ও শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন।

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্মরণে আয়োজিত এই আলোচনা সভায় দেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, মুহাদ্দিস, মুফাসসির ও ফকিহসহ বিশিষ্ট আলেমগণ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরামদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: আল্লামা হোসাইন আহমদ ফারুকী, আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, আল্লামা হাফেজ আবদুল আলিম রেজভী, আল্লামা ক্বারী সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দীন, আল্লামা মুফতি ইবরাহিম আল কাদেরী, আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, আল্লামা হারুনুর রশীদ, আল্লামা ড. ইসমাইল নোমানী, আল্লামা বদিউল আলম রেজভী। 

অনুষ্ঠান শেষে গাউছুল আজম মাইজভাণ্ডারীর আদর্শ ও ত্বরিকাবাহী ম্যাগাজিন ‘জ্ঞানের আলো’-এর নিয়মিত লেখকদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেছিলেন বলে দিনটিকে মুসলমানেরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন। এই দিনে তাঁরা নফল ইবাদত-বন্দেগি ও দোয়ার মাধ্যমে সময় অতিবাহিত করেন। সবশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। 

রিটেলেড নিউজ

হাটহাজারীতে ১২০০ ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

হাটহাজারীতে ১২০০ ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

স্টাফ রিপোর্টার : : কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর...বিস্তারিত


বারইয়ারহাটে বিভিন্ন ধরণের মাদকসহ গ্রেফতার-১

বারইয়ারহাটে বিভিন্ন ধরণের মাদকসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার দিবাগত রাতে ১কেজি গাঁজা, ৫০পিস ই...বিস্তারিত


হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত

হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি : : আধ্যাত্মিক সাধনা, মানবকল্যাণ, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে গাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ্ (ক...বিস্তারিত


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো....বিস্তারিত


রাউজানে দুটি মসজিদ নির্মাণ কাজ শুরু করল আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন

রাউজানে দুটি মসজিদ নির্মাণ কাজ শুরু করল আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন

রাউজান প্রতিনিধি : : দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে নতুন দুটি মসজিদ নির্মà¦...বিস্তারিত


ধলঘাট ইউনিয়নে সেতুর সংযোগ সড়ক ধসে যান চলাচল বন্ধ, স্থানীয়দের ভোগান্তি

ধলঘাট ইউনিয়নে সেতুর সংযোগ সড়ক ধসে যান চলাচল বন্ধ, স্থানীয়দের ভোগান্তি

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সেতুর সংযোগ সড়ক ধসে গিয়ে যাতায়াত ব্যবস্থা চরম ঝুঁকিà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর