শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৫০ এএম, ২০২২-০৯-০৬
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিশুয়ান প্রদেশের ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৪৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।|রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূমিধ্বসের কারণে অনেক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রদেশটির অন্তত একটি এলাকায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ভূমিকম্পের কেন্দ্র থেকে ৫০ কিলোমিটার দূরের এলাকায় অবস্থিত বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিদ্যুতের প্রাদেশিক গ্রিডে ক্ষয়ক্ষতির কারণে প্রায় ৪০ হাজার ব্যবহারকারী অন্ধকারে রয়েছেন। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র বলেছে, চেংডু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমের পার্বত্য শহর লুডিং এই ভূমিকম্পের কেন্দ্র ছিল।
প্রসঙ্গত, ২০১৭ সালের অগাস্টে সিশুয়ানের আবা প্রিফেকচারে ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিলো। তারপর থেকে এবারেরটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited