শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৮:৩৬ পিএম, ২০২৫-০৮-২১
চট্টগ্রামের বোয়ালখালীতে আগ্নেয়াস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে সেনাবাহিনী। একইসঙ্গে এক ইয়াবা কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাতে উপজেলার কধুরখীল ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটক ৩ জন হলেন মো. জাকির হোসেন (৭২), মো. আরমান হোসেন জিশান (২৮) ও জুবাইদ হোসেন রাব্বি (১৭)। এদের মধ্যে জাকির ও আরমান সম্পর্কে বাবা-ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার কধুরখীল ইউনিয়নে স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন, পিএসসি, জি+ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি দেশীয় পিস্তল, ৩ টি দেশীয় অস্ত্র, ২ টি হ্যান্ড স্টিক ও ৩ টি মোবাইলসহ ইয়াবা বিক্রেতা তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন বলেন, এই সন্ত্রাসীরা বেশ কয়েকদিন ধরে এই এলাকায় সাধারন মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিল যার ফলে সাধারণ মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। এছাড়াও তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল যার ফলে এসব এলাকার যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছিল।
তিনি আরো বলেন, জব্দকৃত মালামালসহ আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited