চট্টগ্রাম   রবিবার, ১১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

টেকনাফে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ১, কলেজ শিক্ষকসহ আহত ৫

টেকনাফ প্রতিনিধি :    |    ০৭:৩৪ পিএম, ২০২৬-১০-১০

টেকনাফে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ১, কলেজ শিক্ষকসহ আহত ৫

টেকনাফ কক্সবাজার সড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। এসময় কলেজ শিক্ষকসহ অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন বলে জানাগেছে। আহতদের মধ্যেও তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। 

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের কেরুনতলী চাকমারকুল সংলগ্ন সড়কে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া রঙ্গিখালী মাঈন উদ্দীন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক হেলাল উদ্দিনসহ অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানাগেছে।

উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী এনজিও হাসপাতালে নিয়ে গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রেফার করা হয়েছে বলে জানাগেছে। 
প্রত্যক্ষদর্শী পালংখালী বাজারে ফিড ব্যবসায়ী আমান জানান, আমার সামনেই পিক-আপ সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে তিনি জানিয়েছেন। পালংখালী ষ্টেশনের প্রসিদ্ধ  ব্যবসায়ী ও এনজিওকর্মী আবুল ফায়সাল মোঃ ফাহিম জানান, সম্প্রতি সময়ে টেকনাফ কক্সবাজার সড়কের ওই স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে। তিনি দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপুর্ণ ওই স্থানে স্পীড ব্রেকার বা অন্যকিছু স্থাপনের দাবী জানিয়েছেন।

এদিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ নুরুল আবসার জানান,সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। অপর ৫জন যাত্রী আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাইওয়ে পুলিশের ওসি নিশ্চিত করেন।

রিটেলেড নিউজ

চকরিয়া ও মাতামুহুরীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু

চকরিয়া ও মাতামুহুরীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সং...বিস্তারিত


৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, কাল থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, কাল থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ à...বিস্তারিত


আগুনে পুড়ে ছাই চার পরিবারের বসতঘর, সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি

আগুনে পুড়ে ছাই চার পরিবারের বসতঘর, সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়  চারটি পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।  শু...বিস্তারিত


রাউজানে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আপন পাঠাগারের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাউজানে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আপন পাঠাগারের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে কুইজ প্রতি...বিস্তারিত


ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় বন্দুক উদ্ধার

ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় বন্দুক উদ্ধার

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে à¦...বিস্তারিত


পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭ বছরের শিশুর মৃত্যু

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭ বছরের শিশুর মৃত্যু

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ায় সড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৭) নামে এক à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর