শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৫ পিএম, ২০২৬-১১-০৪
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১ হাজার ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬৩৩ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠনের ৩০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশের ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১২০ জন, আগের মামলায় ৮১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৫০ জন এবং সাজা পরোয়ানামূলে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৪০টি মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া ৭ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে ২৩ হাজার ৯৯৫টি ইয়াবা বড়ি ও ৫৩ কেজি ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লায় ২০ জন, ফেনীতে চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন, চাঁদপুরে দুজন এবং চট্টগ্রামে একজন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৩৩ জনের মধ্যে ৪০৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২২৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২৮২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৯২, লক্ষ্মীপুরে ৫৭, নোয়াখালীতে ৫৫, চাঁদপুরে ৪৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩, কক্সবাজারে ২৬, ফেনীতে ১৯, রাঙামাটিতে ১৪, খাগড়াছড়িতে সাত এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ ঘোà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম বন্দরের পোর্ট বিল পরিশোধে ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। এতে লেনদà§...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : নগরবাসীর পুলিশি সেবা নিশ্চিত করা, হয়রানি কমানো এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত
সীতাকুণ্ড প্রতিনিধি : : সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সামনে লরির ধাক্কায় একটি বাস à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited