চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চকরিয়া প্রতিনিধি :    |    ০৬:২২ পিএম, ২০২২-০১-০৪

 চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে লতিফ উল্লাহ (৩৬) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানের টাকাও লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুফীপাড়া মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে।

 বর্তমানে ওই এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল সড়কের পাশে লতিফ উল্লাহর মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একদল সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী লতিফ উল্লাহকে কুপিয়ে পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন লতিফকে উদ্ধার করে চকরিয়া সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সন্ত্রাসীরা দোকানের নগদ টাকাও লুট করে নিয়ে গেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে দা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত


সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত


মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর