চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

জিয়াউর রহমানই পাহাড়ের অধিবাসীদের নিজস্ব জাতিগত পরিচয় নিশ্চিত করেছেন: এ্যাড.দীপেন দেওয়ান

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৮:০৫ পিএম, ২০২৫-১১-০৬

জিয়াউর রহমানই পাহাড়ের অধিবাসীদের নিজস্ব জাতিগত পরিচয় নিশ্চিত করেছেন: এ্যাড.দীপেন দেওয়ান

বিগত বছরগুলোতে আওয়ামীলীগ করায় পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠির নিজস্ব নাম-পরিচয় হারিয়ে বাঙ্গালী পরিচয় করিয়ে দেওয়া হয়েছিলো। এটা সেই শেখ মুজিবুর রহমানের আমলের ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলো আওয়ামীলীগ।

কিন্তু একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই পাহাড়ের অধিবাসীদের নিজ নিজ জাতিগোষ্ঠির স্বকীয়তা বজায় রেখে বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকাতলে আবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন।

একমাত্র জিয়াউর রহমানই বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতির প্রবর্তন করেছেন যেটাতে চাকমা, মারমা, ত্রিপুরা, তনচংঙ্গ্যা, পাংখোয়া, মগ থেকে শুরু করে সকলের নিজস্ব জাতিগত পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের অধিবাসীদের নিজ নিজ জাতিস্বত্তার পরিচয় রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী সাবেক যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি বাজারে স্থানীয় বাসিন্দাদের মাঝে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল কাদের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির  প্রচার সম্পাদক শামীম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক নাসির খান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাসার আজমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর