শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:০১ পিএম, ২০২২-০৪-১২
পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’ শুরু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) নদীতে গঙ্গা দেবীর উদ্দেশে ফুল পূজা করে চাকমারা আজ ‘ফুল বিজু’ উদযাপন করছেন।
ভোরে খাগড়াছড়ি সদরের খবংপুজ্যা এলাকা দিয়ে চেঙ্গী নদীতে ফুল দিতে শতশত চাকমা শিশু-কিশোর, তরুণ-তরুণী, বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় জমান। সূর্যোদয়ের আগেই চাকমারা দলে দলে নদীর তীরে সমবেত হন।
কেউ একাকি আবার অনেকে সারিবদ্ধ হয়ে নদীতে নানা রংয়ের ফুল উৎসর্গ করেন। যেন রঙিন হয়ে ওঠে চেঙ্গী নদী। এছাড়া শহর, শহরতলীর বিভিন্ন খাল ও প্রাকৃতিক ছড়াও ফুলে ফুলে ভরে যায়। ছোট্ট শিশুরা নদীতে আনন্দ-উল্লাস করে নতুন বছরকে আহ্বান জানায়। এর আগে তারা ফুল সংগ্রহ করেন।
আগামী বুধবার (১৩ এপ্রিল) ত্রিপুরারা ‘বৈসু’ ও পহেলা বৈশাখ মারমারা ‘সাংগ্রাই’ উৎসব শুরু করবেন। ত্রিপুরাদের ‘গরয়া নৃত্য’ আর মারমাদের ‘পানি উৎসব’ পাহাড়ে বর্ষবরণের অন্যতম আকর্ষণ।
এদিকে বৈসাবিকে ঘিরে এরইমধ্যে পাহাড়ের পাড়া-পল্লীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ঐহিত্যবাহী খেলাধুলায় মেতেছে পাহাড়িরা। বিগত দু'বছর করোনার ধকল কাটিয়ে এবার বর্ণিলভাবে বৈসাবি পালন করছেন পাহাড়িরা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited