চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কাভার্ডভ্যানে ইয়াবার চালান : চট্টগ্রামে চালক ও সহকারীর যাবজ্জীবন

আমাদের ডেস্ক :    |    ০৮:৪৪ পিএম, ২০২৫-১০-১৬

কাভার্ডভ্যানে ইয়াবার চালান : চট্টগ্রামে চালক ও সহকারীর যাবজ্জীবন

কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসার পথে চট্টগ্রামে গ্রেফতার হওয়া কার্ভাডভ্যান চালক ও তার সহকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের আদালত। 

একই রায়ে আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন।

চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত পিপি মোরশেদুল রহমান চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলেন- চালক মো. জাহাঙ্গীর (২৬) এবং সহকারী মো. আজিজুল হক (২৯)। এদের মধ্যে জাহাঙ্গীরের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ ও আজিজুলের বাড়ি উখিয়া উপজেলায়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৮ জুলাই রাতে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসার পথে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় র‌্যাবের চেকপোস্টে তল্লাশির মুখে পড়ে একটি কাভার্ডভ্যান। এ সময় কাভার্ডভ্যান রেখে পালানোর চেষ্টা করে চালক জাহাঙ্গীর ও সহকারী আজিজুল। র‌্যাবের সদস্যরা তাদের আটক করে। পরে কাভার্ডভ্যান থেকে ৩৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৭ এর সদস্য এএসআই মো. জায়েদ ভূইয়া বাদী হয়ে নগরীর কর্ণফুলী থানায় মামলা করে। 

মামলা তদন্ত শেষে ২০২২ সালের ৯ জানুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওই বছরের ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বিচারিক আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ জানান, রাষ্ট্রপক্ষে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন। দণ্ডিত আসামিরা গ্রেফতারের পর জামিন নিয়ে বর্তমানে পলাতক আছেন। রায়ের পর তাদের বিরুদ্ধে সাজামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর